ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দিল্লিতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে।
3
8
ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাটের কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনের তাপমাত্রা ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
8
মৌসম ভবন জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের শুরুর মধ্যেই দিল্লির দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
5
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমতলে দিনের তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেই সময়েই তাপপ্রবাহের পরিস্থিতি থাকে। তাপপ্রবাহের পরিস্থিতিতে কখনও কখনও দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
6
8
এপ্রিলের মাঝামাঝি থেকে আগামী কয়েকদিনে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কয়েকটি এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
7
8
আবহাওয়াবিদদের আশঙ্কা, যে হারে গরমকালের শুরুতেই দেশজুড়ে দিনের তাপমাত্রা বাড়ছে, আগামী কয়েকদিনের মধ্যেই উষ্ণতম বছরের সাক্ষী থাকতে চলেছে ভারত।
8
8
মৌসম ভবন জানিয়েছে, তাপপ্রবাহের আবহে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চড়া রোদে একটানা বাইরের কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।