চাকরির প্রস্তাব দিয়েও ফিরিয়ে নেওয়া হয়েছিল। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ও চাকরির প্রস্তাব নিয়ে এহেন পদক্ষেপের পরেই কড়া বার্তা আইআইটির। একের পর এক কোম্পানিকে নিষিদ্ধ করল আইআইটি।
2
6
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৩টি আইআইটি মিলিয়ে ১৫০টিরও বেশি চাকরির প্রস্তাব দিয়েও প্রত্যাহার করেছে একাধিক নামী সংস্থা। যা ঘিরে পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।
3
6
চাকরির প্রস্তাব দিয়েও প্রত্যাহার করার জেরে ২২টি কোম্পানিকে আগামী দু'বছরের জন্য নিষিদ্ধ করল আইআইটি। আগামী দু'বছর এই কোম্পানিগুলি আর নিয়োগ প্রক্রিয়ার জন্য আইআইটি ক্যাম্পাসে ঢুকতেই পারবে না।
4
6
তালিকায় কোন কোন কোম্পানি রয়েছে? জানা গিয়েছে ওই 'নিষিদ্ধ' কোম্পানির তালিকায় ওরাকল-সহ মোট ২২টি নামী কোম্পানি রয়েছে। এদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে আইআইটি।
5
6
এই ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলি কোনও কোনও আইআইটিতে ১০-১৫ জন পড়ুয়াকে চাকরির অফার দিয়েও, পরে তা প্রত্যাহার করে নিয়েছে। চলতি বছরে মোট ১৫০ জন পড়ুয়াকে চাকরির অফার দিয়েও আর চিঠি পাঠানো হয়নি।
6
6
তালিকায় শীর্ষে রয়েছে ওরাকল। শুধুমাত্র ওরাকল সব আইআইটি মিলিয়ে ৪০ জন পড়ুয়ার চাকরির প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। এরপরই কড়া পদক্ষেপ করার ঘোষণা করেছে আইআইটি। এমনকী সেই পড়ুয়াদের চাকরির বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।