এমন জায়গায় বিনিয়োগ করতে হবে, যেখান মিলবে মোটা টাকা রিটার্ন, আবার বাজার ওঠা-নামার সঙ্গে ঝুঁকিরও কোনও সম্ভাবনা নেই। এধরমের মানসিকতার বিনিয়োগকারীদের জন্য ভরসা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট।
2
6
পোস্ট অফিসের নানা ধরনের স্কিম রয়েছে।
3
6
পোস্ট অফিসে আরডি, টিডি, এনআইএস, পিপিএফ, কিষাণ বিকাশ পত্র-সহ একাধিক স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা এমআইএস-এ বিনিয়োগকারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে সুদ পান। এই সুদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
4
6
প্রশ্ন হল, পোস্ট অফিস এমআইএস প্রকল্পে এক লাখ টাকা জমা করলে প্রতি মাসে কত সুদ পাওয়া যাবে?
5
6
এমআইএস প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৬ শতাংশ। এই প্রকল্পে কমপক্ষে ১০০০ টাকা ও সর্বোচ্চ ৯ লাখ টাকা জমা করা যায়। কেউ যদি একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন, তাহলে এতে সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করা যায়। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক তিন জনকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
6
6
এমআইএস অ্যাকাউন্ট খুলতে হলে পোস্ট অফিসেই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তা না করা হয় তাহলে বিনিয়োগের আগে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। পোস্ট অফিসের এই স্কিমটি ৫ বছরের মধ্যে ম্যাচিওর