তিনি যে শুধু আইপিএলেই মায়াজাল বিছিয়ে দেন, তা নয়। তাঁর জাদু চলল একদিনের ক্রিকেটেও। বরুণ চক্রবর্তী দেখিয়ে দিলেন তিনি একার হাতে ম্যাচের ভোল বদলে দিতে পারেন যে কোনও সময়ে।
2
8
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে দলে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। কিন্তু ফল হয়েছিল উল্টো। বেধড়ক মার খেয়ে তাঁকে বাদ পড়তে হয়েছিল দল থেকে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী থাকল অন্য এক বরুণ দেবতার। যাঁর একার রোষে ভেসে গেল নিউজিল্যান্ড।
3
8
রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ ছিল কোহলির মঞ্চ। দিনের শেষে তা হয়ে গেল বিরাটের অমৃতকুম্ভে বরুণের পূণ্যস্নান। বরুণের ঘূর্ণিতে নিউজিল্যান্ড থেমে গেল ২০৫ রানে। এদিন ৪২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি। হয়ে উঠলেন রোহিতের হাতের তুরুপের তাস।
4
8
তবে বরুণ চক্রবর্তী হওয়া সহজ কথা নয়। তিনি একইসঙ্গে অনেককিছু। সচরাচর একই অঙ্গে বহুরূপের দর্শন পাওয়া যায় না। উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। পেস বল করতেন। অভিনয় করেছেন সিনেমায়। হতে চাইতেন পরিচালক। তিনি একজন স্থপতিও।
5
8
একসময়ে দীনেশ কার্তিকের মতো উইকেট কিপার হতে চাইতেন বরুণ চক্রবর্তী। উইকেটকিপার হিসেবে রাজ্য দল থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। মনের দুঃখে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন।
6
8
স্থাপত্যে ডিগ্রি নেন। বছর আটেক আগে একটি ফার্ম খুলেছিলেন। কিন্তু বিধি বাম। চেন্নাইয়ের বন্যায় ভেসে যায় তাঁর প্রোজেক্ট। 'জিভা' নামে এক তামিল ছবিতে অভিনয় করেন ২০১৪ সালে।
7
8
ক্রিকেটে ফেরার পর পেসার হতে চেয়েছিলেন বরুণ। কিন্তু চোটের কবলে পড়ে হয়ে গেলেন স্পিনার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দিকটা খুব একটা ভাল যায়নি তাঁর।
8
8
এবার যেন তিনি বরুণ চক্রবর্তী ২.০। গত আইপিএল থেকে শুরু করে ভারতের বি-দলে সুযোগ পাওয়া। সেখানে একের পর এক ম্যাচ জেতানো পারফরম্যান্স করে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। তৈরি থাকো অস্ট্রেলিয়া!বরুণ আসছে! ভাসবে না তো অজিরা?