বাস্তু মতে বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত। নিয়মিত জল দিয়ে, তাকে সজীব, সতেজ রাখা উচিত। তুলসী গাছ যত বড় হবে, ততই মঙ্গল পরিবারের। কিন্তু গাছ যদি শুকিয়ে যায়, সেটা অমঙ্গলের লক্ষণ। তাই জেনে নিন কোন ভুলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে, বা কীভাবে সঠিক যত্ন নেবেন। ছবি- সংগৃহীত
2
8
তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল গাছ। এর সঠিক পরিচর্যার প্রয়োজন আছে। সামান্য অবহেলা বা ভুলের কারণে এর বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। কোন ভুল করবেন না জেনে নিন। ছবি- সংগৃহীত
3
8
অতিরিক্ত জল দেবেন না। তুলসী গাছের অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। অতিরিক্ত জল দিলে, জল জমে যায়। এতে শিকড় পচে যেতে পারে। ছবি- সংগৃহীত
4
8
ছায়ায় রাখবেন না। এমন জায়গায় তুলসী গাছ রাখুন যেখানে সূর্যের আলো পৌঁছচ্ছে। ছবি- সংগৃহীত
5
8
এমন টবে গাছ রাখুন যেখানে ফুটো আছে। এর ফলে অতিরিক্ত জল দিলে যেন সেটা বেরিয়ে যেতে পারে। ভারী মাটি দেবেন না। তুলসী গাছ ভারী মাটিতে বাঁচে না। নরম মাটি দেবেন। ছবি- সংগৃহীত
6
8
হলদে হয়ে যাওয়া পাতা ফেলে দিন। শুকিয়ে যাওয়া জায়গা কেটে ফেলুন। এতে নতুন করে ডাল, পাতা গজাবে। ছবি- সংগৃহীত
7
8
যেখানে অতিরিক্ত ধুলো রয়েছে না অতিরিক্ত হাওয়া পায় সেখানে তুলসী গাছ রাখবেন না। ধুলো এবং বেশি হাওয়ায় তুলসী গাছ বাঁচে না। ছবি- সংগৃহীত
8
8
অতিরিক্ত গরম বা বরফের মধ্যে ভুলেও তুলসী গাছ রাখবেন না। ছবি- সংগৃহীত