দোলের দিন ভরপুর রং, আবির খেলেছেন। কিন্তু তারপর গা এবং মুখে থেকে রং তুলতে গিয়ে জেরবার। শত ঘষাঘষির পর এখনও গা, মুখ থেকে রং ছাড়েনি? তাহলে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। ছবি- সংগৃহীত
2
5
নারকেল তেল: হোলির রঙে তেল মেশানো থাকে। আর রাসায়নিক তো থাকেই। তাই হোলির আগে যেমন তেল মাখতে বলা হয়, তেমনই রং তোলার সহজতম উপায় হতে পারে নারকেল তেল। গায়ের যেখানে যেখানে রং লেগে রয়েছে সেখানে তেল লাগিয়ে ভাল করে ডলুন। তারপর কোনও সুতির নরম কাপড় বা তুলো দিয়ে মুখ মুছে নিন। এবার হালকা গরম জলে স্নান করে নিন। ছবি- সংগৃহীত
3
5
বেসন: রূপচর্চায় বেসনের থেকে ভাল আর কী হতে পারে? গা থেকে রং তোলার জন্য ২-৩ চামচ বেসন নিন। এবার এর সঙ্গে পরিমাণ মতো দই মিশিয়ে একটা মিশ্রণ বানান। এবার এটিকে মুখে, গলায় লাগান। অন্তত ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
4
5
অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বককে ঠান্ডা এবং মোলায়েম রাখে। রং তোলার জন্য অতিরিক্ত ঘষাঘষি করার পর ত্বক জ্বালা করে, সব রং ওঠেও না। তখন মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট মতো রাখুন। তারপর ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
5
5
দুধ-হলুদ: দুধ এবং হলুদের প্যাকও এর জন্য খুব উপকারী। ৩ থেকে ৪ চামচ কাঁচা দুধ নিন। তারপর তাতে ২ চামচ হলুদ গুঁড়ো দিন। এবার এটা মুখে এবং গলায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। বাকি মিশ্রণ তারপর তুলোর সাহায্যে আবার মুখে লাগিয়ে মিনিট ১০ রেখে ধুয়ে ফেলুন।ছবি- সংগৃহীত