অনেক সময়ই দেখা যায়, রাতে রুটি বানানোর পর সকালে আর সেটা মুখে তোলা যাচ্ছে না। খেতে হলে রীতিমত দাঁতের ব্যায়াম করতে হচ্ছে। তবে যদি চান রুটি তুলতুলে নরম থাকুক সারাদিন, কয়েক ঘণ্টায় শক্ত না হোক, তাহলে জেনে নিন কোন ৫টি জিনিস মাথায় রাখবেন। ছবি- সংগৃহীত
2
7
রুটি মূলত সিক্ত হয়ে যায় আর্দ্রতা কম থাকার কারণে। এছাড়া আটার মণ্ড ঠিকভাবে না মাখলেও নরম ভাব চলে যায়। তবে এই সমস্যার সহজ সমাধান রয়েছে। ছবি- সংগৃহীত
3
7
সাধারণত রুটি বানানোর জন্য যে আটা মাখা হয় তা জল দিয়ে মাখা হয়। কিন্তু রুটিকে তুলতুলে নরম রাখতে চাইলে জলের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে সেটা দিয়ে আটা মাখুন। কী হবে এতে? দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট এবং প্রোটিন ময়দার গঠনকে ভাল রাখে। ছবি- সংগৃহীত
4
7
রুটি বেশিক্ষণ সেঁকবেন না। এতে আর্দ্রতা হারিয়ে যায় এবং রুটি শক্ত হয়ে যায়। তাই রুটি হালকা সেঁকে নিন, ফুলে উঠলেই নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
7
এছাড়া রুটি নামানোর আগে অল্প ঘি বা মাখন লাগিয়ে নিতে পারেন। এতেও রুটির আর্দ্রতা বজায় থাকে। ফলে নরম থাকে রুটি। ছবি- সংগৃহীত
6
7
রুটি হয়ে যাওয়ার পর সেটা সোজাসুজি কোনও পাত্র বা ক্যাসারোলে রাখবেন না। একটি সুতির কাপড়ের উপর রুটি রাখুন। তারপর সেটা আবার কাপড় দিয়ে মুড়ে ঢাকা দিয়ে রাখুন। এতে আর্দ্রতা ঠিক থাকে। ছবি- সংগৃহীত
7
7
আটা মাখছেন যখন তাতে সামান্য বেসন বা ছাতু মিশিয়ে দিতে পারেন যোগ করতে পারেন মেথি, জোয়ান বা তিল। এগুলো যেমন রুটির স্বাদ এবং পুষ্টিগুণ বাড়ায়, তেমনই এটিকে নরম রাখে।ছবি- সংগৃহীত