দোলের দিন আজকাল সাদা পোশাক পরে হোলি পার্টিতে যাওয়ার ট্রেন্ড হলেও, বরাবরই ছেঁড়া, ফাটা বা যে জামা বাতিল সেটা পরেই দোল খেলা হয়। উদ্দেশ্য একটাই। যাতে রং খেলার পর সেটা আর কাচতে না হয়, ফেলে দেওয়া যায়। ছবি- সংগৃহীত
2
8
জামা থেকে রং তোলা বড়ই কষ্টসাধ্য কাজ। কিন্তু এই সহজ টোটকা মনে রাখলেই হবে মুশকিল আসন। ছবি- সংগৃহীত
3
8
সুতির জামা না পরে সিনথেটিক কাপড়ের কোনও পোশাক পরুন। এর থেকে রং দ্রুত তোলা যায়। সুতির কাপড়ের ক্ষেত্রে সেটা হয় না। হলেও সময় লাগে। ।ছবি- সংগৃহীত
4
8
রং খেলে এসে জামা শুকোতে দেবেন না, বা দীর্ঘক্ষণ ওই অবস্থায় রেখে দেবেন না। বরং তৎক্ষণাৎ জলে ভিজিয়ে দিন। এবং কিছুক্ষণ পর কেচে নিন।
5
8
সাদা পোশাক পরে রং খেলার ইচ্ছে বাতিল রাখাই ভাল। নতুবা ক্লোরিন ব্লিচ দিয়ে পরিষ্কার করুন। এতে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর কেচে নিন। ছবি- সংগৃহীত
6
8
যদি গোটা জামার বদলে জামার কোনও নির্দিষ্ট অংশে রং লাগে বা আবিরের ছিটে লাগে তাহলে সেখানে ক্লোরিন ব্লিচ বা সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলুন। ছবি- সংগৃহীত
7
8
পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যাসিড জামা থেকে রং তুলতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
8
8
ভ্যানিশ আজকাল বাজারে সহজলভ্য। এটিতে জামা ভিজিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর সেটা ধুয়ে ফেলুন।ছবি- সংগৃহীত