বর্তমান সময়ে একাধিক রোগের নেপথ্যে ভুল ভাবে জীবনযাপন করা। আর এর অধিকাংশ সমস্যা লুকিয়ে ভুলভাল জিনিস এবং সময়ে খাওয়া। এর ফলেই খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার অর্থ হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়া। ছবি- সংগৃহীত
2
6
মানবদেহের জন্য কোলেস্টেরল প্রয়োজনীয়। কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়াও আবার উচিত নয়। এর ফলে হার্টের সমস্যা হতে পারে। ছবি- সংগৃহীত
3
6
অনেকেই ফিট থাকতে, রক্তে শর্করার মাত্রা কমাতে ইদানিং ডিনার বা রাতের খাবার খাচ্ছেন না। কিন্তু এতে কি আখেরে লাভের লাভ কিছু হয়? ছবি- সংগৃহীত
4
6
বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার না খেলে বা পরিমাণ কমালে তখনই লাভ হয় যখন এর ফলে গোটা দিনের ক্যালোরি ইনটেকের পরিমাণ কমে। ছবি- সংগৃহীত
5
6
রাতে কম খেলে বা কিছু না খেলে যদি গোটা দিনের ক্যালোরির পরিমাণ কমে তাহলে সেটা শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং তার ফলে ধীরে ধীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণও কমতে থাকে। ছবি- সংগৃহীত
6
6
তবে তাই বলে, এই পন্থা যে সকলের জন্যই উপকারী হবে সেটা নাও হতে পারে। বরং ফলাফল উল্টো হতে পারে। তাই রাতের খাবার স্কিপ করবেন না করবেন না, সেটা অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে ঠিক করুন।ছবি- সংগৃহীত