ফিরছেন 'হীরামাণ্ডি'র নায়ক, এবার বড়পর্দায় কোন পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তাহা শাহ?
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬ ১৭ : ৩৩
শেয়ার করুন
1
8
সঞ্জয় লীলা বনশালির ম্যাগনাম ওপাস ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ মুক্তির পর রাতারাতি নেটদুনিয়ার ‘ন্যাশনাল ক্রাশ’-এ পরিণত হয়েছিলেন অভিনেতা তাহা শাহ বদুশা। সিরিজের ‘তাজদার’ চরিত্রটি তাঁকে দারুণ জনপ্রিয়তা দিয়েছিল।
2
8
এবার করণ জোহরের হাত ধরে আসছেন তিনি। তবে ওটিটি নয়, বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনসের আগামী মিউজিক্যাল প্রজেক্ট ‘নজদিকিয়াঁ’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাহাকে। ইতিমধ্যেই বলিপাড়ায় এই খবর নিয়ে চর্চা তুঙ্গে।
3
8
বনশালির রাজকীয় সেট থেকে বেরিয়ে এবার করণের রোমান্টিক ঘরনার জন্য তৈরি তিনি। মূলত রোমান্টিক ঘরানার এই ছবিতে তাহার বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।
4
8
তাহা শাহ-র কেরিয়ারে ‘হীরামাণ্ডি’ একটি বড় 'টার্নিং পয়েন্ট' হিসেবে কাজ করেছে। বনশালির ছবিতে তাঁর আভিজাত্য এবং অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক থেকে সমালোচক সবাই। আর সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই করণের মতো বড় ব্যানার থেকে ডাক পাওয়া তাহার কেরিয়ারের গ্রাফকে যে অনেকটা উঁচুতে নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।
5
8
পিরিয়ড ড্রামা থেকে বেরিয়ে বর্তমান সময়ের একজন রোমান্টিক হিরো হিসেবে তাহা নিজেকে কতটা সফলভাবে তুলে ধরেন, এখন সেটাই দেখার বিষয়। আপাতত করণের এই নতুন প্রজেক্ট ঘিরে নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে।
6
8
তাহা শাহ বাদুশা এবং ধর্ম প্রোডাকশনসের এই যুগলবন্দি বক্স অফিসে কতটা জাদু দেখাবে, তা সময়ই বলবে। তবে ইতিমধ্যেই অনুরাগীরা এটুকু নিশ্চিত, বলিউডের নতুন 'চকোলেট' বয় হিসেবে নিজের জায়গা পাকা করতে পুরোপুরি তৈরি তাহা।
7
8
প্রসঙ্গত, করণ জোহরের ২০০৬ সালের সাড়া জাগানো ছবি 'কভি আলবিদা না কেহনা'-র অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এই ছবি।
8
8
করণ জোহর, আদর পুনাওয়ালা এবং অপূর্ব মেহতার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে তাহা ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করবেন পরেশ পাহুজা, আকাঙ্ক্ষা সিং এবং নিকিতা দত্ত। করণের কালজয়ী ছবি 'কভি আলবিদা না কেহনা'য় অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, প্রীতি জিন্টা এবং অভিষেক বচ্চনের মতো তারকারা।