বছরের পর বছর একটিও ট্রেন থামে না রেলস্টেশনে। অথচ রয়েছে আধুনিক ব্যবস্থাপনা। থাকেন না কোনও কর্মীও। দিনের বেলাতেও নাকি এই স্টেশনে যেতে ভয় পান সাধারণ মানুষ।
2
7
ভোপালের নিশাতপুরা রেলস্টেশন। ২০২৩ সালেই রেলস্টেশনটি তৈরি হয়। কিন্তু গত তিন বছরে একটিও ট্রেন থামেনি এই স্টেশনে।
3
7
অথচ যাত্রীদের সুবিধার্থে সব ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে এই স্টেশনে। প্ল্যাটফর্মে আলো, বসার জায়গা সব রয়েছে। ছ'কোটি টাকা খরচ হয়েছে এই রেলস্টেশনটি তৈরি করার জন্য।
4
7
স্থানীয়রা জানিয়েছেন, আধুনিক পদ্ধতিতে এই রেলস্টেশনটি তৈরি হলেও, দিনের বেলায় গা ছমছমে পরিবেশ থাকে। আর রাতে অদ্ভুতুড়ে আওয়াজ হয়।
5
7
এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, গত তিন বছরে এই রেলস্টেশনে একটিও ট্রেন থামেনি। থাকেন না কোনও রেলকর্মী। এমনকী কোনও যাত্রীকেও দেখা যায় না। ভুতূড়ে পরিবেশের জন্যেই এই প্ল্যাটফর্মে যেতেও ভয় পান সাধারণ মানুষ।
6
7
জানা গিয়েছে, ২০২৩ সালের জুন মাসেই এই প্ল্যাটফর্মটি তৈরি হয়। কিন্তু গত তিন বছরে একজন কর্মীও এখানে থাকেননি। কোনও যাত্রীকেও যাতায়াত করতে দেখা যায়নি।
7
7
যদিও ভোপালের রেল ডিভিশন পিআরও নাভাল আগারওয়াল জানিয়েছেন, খুব শীঘ্রই এই রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। দীর্ঘ কয়েক বছর ট্রেন চলাচল না করায়, শুনশান ছিল। তাই গুজব রটেছে এলাকায়।