জেল্লা হারিয়ে নিষ্প্রাণ দেখাচ্ছে চুল? কোনও ভাবেই ম্যানেজ করা যাচ্ছে না? থেকে থেকে উশকো খুশকো হয়ে যায়? এই ঝামেলার থেকে নিষ্কৃতি পেয়ে ঝলমলে, সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল চুল চান? তাই ভাবছেন বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট করাবেন। কিন্তু কোনটা সেরা আপনার চুলের জন্য? কোনটা চুলকে পুষ্টি জোগাবে? জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
মনে রাখবেন চুলের বোটক্স ট্রিটমেন্টে কিন্তু মুখের মতো কোনও সূচ ব্যবহার করা হয় না। বা এতে কোনও বোটুলিনাম টক্সিন ফর্মুলা থাকে না। তাহলে কেন এমন নাম? কারণ এটি বোটক্স ট্রিটমেন্টের মতো চুলকে পুনরুজ্জীবিত করে। ছবি- সংগৃহীত
3
7
হেয়ার বোটক্স আদতে একটি ইনটেনসিভ, রাসায়নিকবিহীন কন্ডিশনিং ককটেল যাতে ভরপুর প্রোটিন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, লিপিড থাকে। ছবি- সংগৃহীত
4
7
বোটক্স ট্রিটমেন্টে চুলের ভিতরের গঠন বদলায় না। কেবল চুলের বাইরে দিয়ে একটি কোটিং করে দেয়। এতে চুল ঘন লাগে। প্রাণ ফিরে পায়। স্বাস্থ্যোজ্জ্বল হয়। একই সঙ্গে স্মুদ হয়, ফলে সহজেই ম্যানেজ করা যায়। ছবি- সংগৃহীত
5
7
অন্যদিকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর অর্থ রাসায়নিক দিয়ে চুলকে স্মুদ করা। যাঁদের চুল অত্যন্ত ফ্রিজি, ম্যানেজ করা যায় না তাঁদের জন্য এটি উপকারী। ছবি- সংগৃহীত
6
7
কেরাটিন ট্রিটমেন্ট খালি চুলের বাইরে কোটিং করে না, একই সঙ্গে তার অভ্যন্তরীণ গঠন বদলায়। রাসায়নিকের পাশাপাশি তাপের সাহায্যে চুলের স্বাভাবিক বন্ড ভেঙে স্ট্রিট করা হয়। ছবি- সংগৃহীত
7
7
যাঁরা রাসায়নিক ছাড়া চুলের ট্রিটমেন্ট করাতে চান তাঁদের জন্য বোটক্স ট্রিটমেন্টে উপকারী। আর যাঁরা সিল্কি স্মুদ চুল চান তাঁরা কেরাটিন ট্রিটমেন্ট বেছে নিতে পারেন। ছবি- সংগৃহীত