আর মাত্র কয়েক ঘণ্টা! বছরের শেষ সূর্যগ্রহণে খুলবে ভাগ্যের দরজা, বৃহস্পতির উদয়ে ৩ রাশির অভাব হবে না টাকা-পয়সার
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ১৯ : ১৩
শেয়ার করুন
1
13
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা গুরু গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ হিসেবে মনে করা হয়।
2
13
জ্ঞান, শিক্ষা, ভাগ্য, অর্থ, সন্তান, বিবাহ এবং সমৃদ্ধির সঙ্গে বৃহস্পতির যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা।
3
13
দীর্ঘদিন অস্ত অবস্থায় থাকার পর আগামী ১২ আগস্ট বৃহস্পতি কর্কট রাশিতে উদিত হতে চলেছে।
4
13
আবার ১২ আগস্ট বছরের দ্বিতীয় তথা শেষ সূর্য গ্রহণ হতে চলেছে। এদিনই উদয় হবে বৃহস্পতি।
5
13
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গুরু উদয়ের ফলে একাধিক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
6
13
বৃহস্পতির উদয়ে বিশেষত তিন রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন।
7
13
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য গুরু উদয় বেশ কিছু ভাল সুযোগ নিয়ে আসতে পারে। আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার ক্ষমতা বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
8
13
বৃষ রাশির জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আর্থিক লাভ পাবেন। ভাই-বোনের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
13
কর্কটঃ গুরু উদয়ের পর কর্কট রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে। কথাবার্তা এবং যোগাযোগের দক্ষতার কারণে নতুন সুযোগ আসতে পারে।
10
13
কর্কট রাশির জাতকদের আয় বাড়ার পাশাপাশি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য মিলতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে ব্যক্তিগত জীবন এবং আর্থিক পরিস্থিতি, দুই দিকেই স্বস্তি আসতে পারে।
11
13
মকরঃ মকর রাশির জাতকদের জন্যও গুরু উদয় বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
12
13
মকর রাশির মানুষদের বন্ধু বা পরিচিতদের সাহায্যে কোনও আর্থিক সমস্যা মিটে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও সময়টি অনুকূল। তবে যে কোনও বিনিয়োগের আগে ঝুঁকি ও পরিস্থিতি ভালভাবে বিচার করা জরুরি।
13
13
জ্যোতিষমতে, বৃহস্পতি উদয়ের প্রভাব শুধু অর্থের ক্ষেত্রেই নয়, কর্মজীবন, সম্পর্ক, শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও পড়তে পারে।