১৮ জুন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে গুরু। বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্রের এই যোগ জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি এই নক্ষত্রের অধিপতি, সেখানে বৃহস্পতি অবস্থান করার দরুন টেনশন বাড়বে কিছু রাশির। কারা তাঁরা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
9
মেষ: বৃহস্পতির এই গোচর মেষ রাশির জাতকদের জন্য কিছু বিষয়ে সমস্যা তৈরি করবে। হঠাৎ করে খরচ বৃদ্ধি হতে পারে। বাজেটের বাইরে খরচ হবে। ফলে আর্থিক অবস্থা টলমল হবে। ছবি- সংগৃহীত
3
9
কাজের জায়গায় সহকর্মীদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এমনকী তাঁদের সঙ্গে আপনার মতভেদ, তর্ক, বিতর্ক পর্যন্ত হতে পারে। বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই সময়। ছবি- সংগৃহীত
4
9
মিথুন: মানসিক চাপ বাড়বে এই সময়। ব্যক্তিগত জীবন বলুন বা কাজের জায়গায় জটিলতা সৃষ্টি হবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে হতে পারে। ছবি- সংগৃহীত
5
9
পার্টনারশিপে ব্যবসা করেন যাঁরা তাঁদের এই সময় লাভের থেকে ক্ষতির আশঙ্কা বেশি। এমনকী পার্টনার আপনাকে ঠকাতে পারেন। কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। ছবি- সংগৃহীত
6
9
সিংহ: ভাগ্য এই সময় সেই অর্থে আপনার সহায় থাকবে না। ফলে প্রায় শেষ হয়ে আসা কাজ ভেস্তে যেতে পারে। কাজে বাধা পেতে পারেন বারংবার। ছবি- সংগৃহীত
7
9
কাজের চাপ বাড়বে। বসের খারাপ নজরে পড়তে পারেন। কোনও আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে বিবেচনা করুন, অন্যথায় ক্ষতির আশঙ্কা।
8
9
বৃশ্চিক: এই সময়টা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। গুপ্ত শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
9
9
ধনহানি ঘটতে পারে। খরচে নিয়ন্ত্রণ করুন। বাজেট বানিয়ে না চললেই বিপদ। লেনদেন করার সময় সতর্ক থাকুন। রাস্তাঘাটে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।