মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-কে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক। এর জেরে আরও একবার আন্দোলনে নেমেছে দেশের যুবসমাজ।
2
6
এসআইআর এবং কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার ককরোচ জনতা পার্টি তথা দেশের তরুণ সমাজ।
3
6
এই ইস্যুতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। যদিও দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি।
4
6
কিন্তু প্রতিবাদ ঘিরে সমাজমাধ্যম ও ইন্টারনেটে কার্যত ঝড় ওঠে। পারদ চড়তে শুরু করে। গত ৪ অক্টোবর থেকেই গুগলে ‘এসআইআর’ ও ‘জ্ঞানেশ কুমার’ নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছিল।
5
6
১০ এবং ১১ অক্টোবরের মধ্যে ‘প্রটেস্ট’ (বিক্ষোভ) ও ‘ককরোচ জনতা পার্টি’ সংক্রান্ত সার্চ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, বিক্ষোভ সংক্রান্ত যাবতীয় শব্দ খোঁজার দৌড়ে ১০০ স্কোর নিয়ে শীর্ষে ছিল দিল্লি।
6
6
এর পেছনে যন্তর মন্তরের প্রস্তাবিত কর্মসূচি ও পুলিশের অনুমতি না দেওয়ার বিষয়টিকে মূল কারণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এসআইআর নিয়ে সর্বাধিক আগ্রহ দেখা গিয়েছে ঝাড়খণ্ড ও বিহারে।