সোনার দাম কমল কি? জানুন শহর কলকাতায় হলুদ ধাতুর দর

রজত বোস
৬ ডিসেম্বর ২০২৫ ০৯ : ০০
সোনার দাম ক্রমাগত বেড়েই চলেছে। বিয়ের মরশুম আসতেই বেড়েছে হলুদ ধাতুর দর।
শনিবার ৬ ডিসেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,২৩,১৫০ টাকা। শুক্রবার তা ছিল ১,২২,৩০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,২৯,৬০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,২৮,৬৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার ১,২৮,৯৫০ টাকা। শুক্রবার দাম ছিল ১,২৮,০০০ টাকা।
রুপোর দামও বেড়েছে। শনিবার ৬ ডিসেম্বর ১ কেজি খুচরো রুপোর দাম ১,৭৯,০৫০ টাকা। শুক্রবার দাম ছিল ১,৭৬,৬০০ টাকা।
শনিবার ১ কেজি রুপোর বাটের দাম ১,৭৮,৯৫০ টাকা। শুক্রবার তা ছিল ১,৭৬,৬৫০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে দিল্লি, চেন্নাই, মুম্বইয়েও সোনার দাম এক লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে।