২০২৬ সালের শুরুতেও সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল সোনা ও রুপোর দাম। রেকর্ড হারে বাড়ছিল হলুদ ধাতুর দর। এমনকী রুপোর দামও মধ্যবিত্তদের নাগালের বাইরে ছিল।
2
9
ফেব্রুয়ারির মাসের আগেই দুই ধাতুর দরেই বড়সড় পতন হয়েছে। বিয়ের মরশুমে যা ঘিরে স্বস্তিতে মধ্যবিত্তরা। একটানা কমেই চলেছে সোনার দাম।
3
9
সোনা ও রুপোর দামে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেও ওঠানামা অব্যাহত রয়েছে। গত দু'-তিন সপ্তাহে বহু মানুষ সোনায় বিনিয়োগ করতে শুরু করেছেন।
4
9
এই আবহেই সোনা দেদার কেনা বা বেচার আগে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারের অর্থনৈতিক অবস্থাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও দাবি তাঁদের।
5
9
বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি বা বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতায় সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে। কারণ দীর্ঘমেয়াদে এর দাম সাধারণত বাড়তেই থাকে।
6
9
পাশাপাশি যদি খুব বেশি প্রয়োজন থাকে বা ভাল মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, তবেই বিক্রি করুন।
7
9
সোনা কেনার সময়েও সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। কর, জিএসটি, এবং মেকিং চার্জের বিষয়ে সতর্ক থাকা জরুরি। সোনা বিক্রির সময় গয়নার গুণমান বা 'পিউরিটি' এবং ওজন ভালভাবে যাচাই করে নিন।
8
9
বিশেষজ্ঞদের মতে, ডলার দুর্বল হওয়া, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির বিপুল সোনা কেনা, ভূ-রাজনৈতিক উত্তেজনার ওপরে সোনার দাম নির্ভর করে।
9
9
সোনার দাম বৃদ্ধির দিকে নজর রেখে বিনিয়োগ করেন, তাহলে ভুল হবে। বরং ধীরে ধীরে বিনিয়োগ করা উচিত। অভিজ্ঞ বিনিয়োগকারীদের উচিত অন্য অপশনেও বিনিয়োগ করা।