মে মাসের শেষভাগে ফের সোনার দামে স্বস্তি মিলল মধ্যবিত্তের। আজ সোমবার বাজারে লেনদেন শুরু হতেই হু হু করে কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
2
11
আজ, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৬ হাজার ২২০ টাকা।
3
11
আজ গতকালের তুলনায় একধাক্কায় ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে সাড়ে ৬ হাজার টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ৭১০০ টাকা।
4
11
পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় মাসের মধ্যে সোনার দাম আজ সবচেয়ে সস্তা। সোমবার বাজারে লেনদেন শুরু হতেই ৬ সপ্তাহের পর সোনার দামে মহাধস নেমেছে।
5
11
এর মূল কারণ কী? পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়তেই সপ্তাহের শুরুতে এশিয়ায় অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ফের বেড়েছে।
6
11
সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৭ শতাংশ বেড়েছে প্রতি ব্যারেল ১১১ ডলার ছাড়িয়ে গেছে। যার জেরেই সোনার দাম আজ কয়েক হাজার টাকা কমল।
7
11
আবু ধাবির পারমাণবিক কেন্দ্রের কাছে নতুন করে ড্রোন হামলা হয়েছে। এর জেরেই পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা বাড়তে শুরু করেছে।
8
11
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত না পাওয়ায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
9
11
যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ। এই আবহে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। পাশাপাশি সোনার দামেও ওঠানামা জারি রয়েছে।
10
11
সপ্তাহের শুরুতেই স্পট গোল্ডের দাম ১.১% কমে ৪,৪৮৮.৯৯ মার্কিন ডলারে নেমে আসে। যা ৩০ মার্চের পর সর্বনিম্ন।
11
11
অন্যদিকে জুনের গোল্ড ফিউচার ১.৫% কমে আউন্স প্রতি ৪,৪৯৩.৩০ ডলারে নেমে আসে। যা জেরে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বিপুল হারে কমেছে।