যুদ্ধের জেরে সোনার দামে একের পর এক চমক। কদিন টানা সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল৷ এখন আবার কমতে শুরু করেছে সোনার দাম৷
2
12
আজ আরও কমল সোনার দাম৷ আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেই কমল হলুদ ধাতুর দর৷
3
12
দুই দেশ প্রথমবার যুদ্ধবিরতি ঘোষণা করতেই বড় পরিবর্তন হয়েছিল সোনার দামে। এর জেরে বিশ্ব অর্থনীতিতেও বড় বদল হয়। এর আগে টানা সোনার দাম কখনও কমেছে আবার বেড়েছে। কিছুদিন আগেই বেশ খানিকটা বেড়েছিল হলুদ ধাতুর দর। আবার এক লাফে দাম পড়ে যাওয়ায় সোনা ও রূপোর দামে খুশি মধ্যবিত্ত।
4
12
আজ মঙ্গলবার কালকের তুলনায় কয়েক হাজার কমল হলুদ ধাতুর দাম৷ কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার এই দামে খানিক স্বস্তি ক্রেতাদের।
5
12
একনজরে দেখে নিন, আজ, ২৮ এপ্রিল মঙ্গলবার কোন শহরে সোনার দাম কত- কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
6
12
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৮০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
7
12
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৮০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
8
12
জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৮০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
9
12
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৮০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
10
12
গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৮০ টাকা। ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
11
12
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৮০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
12
12
প্রসঙ্গত, ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে তেহরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব ফিরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সরকারের দাবি, পরমাণু জট না কাটলে কোনওভাবেই হরমুজে অবরোধ উটবেনা৷ ফলে তেলের দাম ও সোনার দামে বড় পরিবর্তন লক্ষ করা যাবে৷