সোনার বাজারে বর্তমানে অস্থিরতা। তেলের দাম যে হারে বাড়ছে, তাতে সোনার দামের উপর প্রভাব পড়বে কিনা এখন বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা তেমনই৷
2
12
বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই সময় বিনিয়োগকারীরা সোনার দিকে ঝোঁকেন ঠিকই, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তেলের অতিরিক্ত চড়া দাম সোনার পথে কার্যত বাধা হয়ে দাঁড়াচ্ছে।
3
12
বিগত এক মাস ধরে সোনার দাম কখনও বাড়ছে কখনও কমছে৷ বারংবার সোনার দামের এই পরিবর্তনে চিন্তায় ক্রেতারা৷
4
12
গত সপ্তাহে সোনার দামে বিরাট ধস দেখা যায়। এক সপ্তাহেই দর কমেছে প্রায় ২.৫ শতাংশ। বর্তমানে ৪,৭১০ ডলারের ঘরে ঘোরাফেরা করছে সোনার দাম। গত পাঁচ সপ্তাহের মধ্যে সবথেকে কম।
5
12
পাকিস্তানে আমেরিকা ও ইরানের যে হাই-ভোল্টেজ বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছে। এই রাজনৈতিক অস্থিরতা বাজারকে নতুন করে চিন্তায় ফেলেছে।
6
12
ইরান-আমেরিকার দ্বন্দ্বে এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ। যুদ্ধের আগে যেখানে রোজ ১৩৫টি তেলের জাহাজ যেত, এখন সেখানে যাতায়াত পুরোপুরি বন্ধ।
7
12
তেহরান সম্প্রতি আমেরিকাকে একটি প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, পরমাণু আলোচনা আপাতত স্থগিত রেখে আগে হরমুজ প্রণালীর অবরোধ সরানো হোক। কিন্তু ওয়াশিংটন সেই প্রস্তাবে রাজি হয়নি।
8
12
ট্রাম্প সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে নিজেদের দেশের মানুষের স্বার্থ। মার্কিন স্বার্থ ব্যর্থ হয় এমন কোনও চুক্তিতে তারা সায় দেবে না। ফলস্বরূপ বিশ্ববাজার টালমাটাল।
9
12
বিশেষজ্ঞ রাসেল হার্ডি সতর্ক করেছেন যে, এই ডামাডোলের জেরে বাজারে অন্তত ১০০ কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দিতে পারে। অর্থাৎ, সমস্যা খুব দ্রুত যে মিটবে এমনটা নয়৷
10
12
তেলের জোগান নিয়ে এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনার ওপর থেকে ভরসা হারাচ্ছেন। ফলে সোনার বাজার যে উঠবে, এমন আশা আপাতত দেখছেন না বিশেষজ্ঞরা।
11
12
প্রসঙ্গত, টানা এক মাসের বেশি সময় ধরে সোনার দামের বারংবার পরিবর্তন। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেই কমছে হলুদ ধাতুর দর৷
12
12
যুদ্ধের জেরে কদিন টানা সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল৷ এখন আবার কমতে শুরু করেছে সোনার দাম৷