গরমের ছুটি কম বেশি সব জায়গাতেই পড়ে গিয়েছে। আর এই লম্বা ছুটিতে অনেকেই বেড়াতে যাওয়ার প্ল্যান করেন। আবারও কি তেমন পরিকল্পনা আছে? তাও মধ্য ভারতের দিকে? কিংবা বেড়াতে না হলেও, কাজের জন্য যেতে হচ্ছে? তাহলে সফর শুরুর আগে অবশ্যই মাথায় রাখুন এই টিপস। ছবি- সংগৃহীত
2
8
বর্তমানে ভারতের আবহাওয়া দফতরের তরফ মধ্য ভারতের রাজ্যগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। গোটা ভারত জুড়েই যদিও সূর্যের চোখ রাঙানি, হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা। এই সময়, পাহাড়ি এলাকার ছাড়া অন্যত্র কোথাও বেড়াতে গেলে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। ছবি- সংগৃহীত
3
8
কেউ যদি গ্রীষ্মের ছুটিতে দিল্লি, জয়পুর, নাগপুর, ভোপাল, বেনারস বা প্রয়াগরাজে বেড়াতে যান তবে এটা নিশ্চিত ভাবে মাথায় রাখুন যে ওখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে থাকবে। এমন অবস্থায় সুস্থ থেকে বেড়াতে গেলে কী কী করণীয় জেনে নিন। ছবি- সংগৃহীত
4
8
দুপুরে বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। সোজাসুজি রোদের তাপ গায়ে লাগতে দেবেন না। ছায়ায় থাকুন। প্রয়োজনে বেরোতে হলে ছাতা এবং জল সঙ্গে রাখুন। ছবি- সংগৃহীত
5
8
পর্যাপ্ত পরিমাণে জল খান। কেবল জল নয়, এই সময় যেহেতু খুব ঘাম হয়, তাই নুন চিনির জল খান। লেবুর শরবত, ডাবের জল খান। ছবি- সংগৃহীত
6
8
শিশু এবং বয়স্কদের দিকে বিশেষ নজর দিন। রোদ বা তাপের কারণে সামান্য অস্বস্তি হলেও অবহেলা না করে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যান। ছবি- সংগৃহীত
7
8
বাইরে বেরোতে হলে গায়ে, মুখে ভাল করে সানস্ক্রিন লাগান। রোদ চশমা ব্যবহার করুন। পারলে মুখ, চোখ ঢেকে রাখুন। সুতির পোশাকে ভরসা রাখাই শ্রেয়। ছবি- সংগৃহীত
8
8
সকাল সকাল দর্শনীয় স্থান ঘুরে নিন। দুপুরে হোটেলেই থাকুন। আবার বিকেলে বাইরে বেরোনোর প্ল্যান করুন। ছবি- সংগৃহীত