তুম্বাড়: ২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়ে আহামরি কোনও খেল দেখতে পারেনি তুম্বাড়। তবে এই ফ্যান্টাসি হরর ড্রামাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সমালোচকেরা। গত বছর প্রেক্ষাগৃহে দ্বিতীয়বার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'তুম্বাড়'। পৌরাণিক ও ভূতুড়ে গল্পের মিশেলে এই ছবি দারুণ জনপ্রিয় হয়েছিল ওটিটি দুনিয়ায়। প্রেক্ষাগৃহেও এই ছবি দেখার জন্য দর্শকের ভিড় চোখে পড়ার মতো। মাত্র তিন দিনেই ৭.৩৪ কোটি টাকা ঘরে তুলেছিলেন প্রযোজক।
2
2
রকস্টার: এই ছবিকে বলা হয় পরিচালক ইমতিয়াজ আলির অন্যতম চর্চিত ছবি। অভিনেতা রণবীর কাপুরের কেরিয়ারেও অন্যতম সেরা ছবি হিসাবে উচ্চারিত হয় এই ছবির নাম। ২০১১ সালের এই ছবি অর্জন করে নিয়েছিল সেই বছরের প্রায় সব ফিল্মি পুরস্কার। দ্বিতীয়বারও বড়পর্দায় মুক্তি পাওয়ার পর দেখার মতো ছিল দর্শকের উৎসাহ। প্রায় ১০-১২ কোটি টাকা আয় করেছিল এই ছবি প্রথম সপ্তাহান্তেই।