সমানে বিয়েবাড়ি পরিবারে। কিন্তু সেই বিয়ের কার্ড বিতরণ করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। গাড়ির ধাক্কা বাইকে।
2
11
ভয়াবহ পথ দুর্ঘটনায় বিয়ের আগেই মৃত্যু একই পরিবারের তিনজনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
3
11
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় শনিবার সন্ধেয় একটি দ্রুতগামী অডি গাড়ি পরিবারের সদস্যদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে একই পরিবারের তিন সদস্য নিহত হন।
4
11
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় শনিবার সন্ধেয় একটি দ্রুতগামী অডি গাড়ি পরিবারের সদস্যদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে একই পরিবারের তিন সদস্য নিহত হন।
5
11
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় শনিবার সন্ধেয় একটি দ্রুতগামী অডি গাড়ি পরিবারের সদস্যদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে একই পরিবারের তিন সদস্য নিহত হন।
6
11
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় শনিবার সন্ধেয় একটি দ্রুতগামী অডি গাড়ি পরিবারের সদস্যদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে একই পরিবারের তিন সদস্য নিহত হন।
7
11
নিহতদের নাম ভগবত বিশ্বকর্মা (৫৫), তার ছেলে শিবম বিশ্বকর্মা এবং এক মহিলা আত্মীয় শীতল বিশ্বকর্মা। জানা গিয়েছে, পারিবারিক বিয়ের আমন্ত্রণপত্র বিতরণের জন্য তারা রেওয়া পার হচ্ছিলেন। জানা গিয়েছে, বিয়ে হওয়ার কথা ভগবত বিশ্বকর্মার বড় ছেলের।
8
11
আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা। কিন্তু বাড়ির মাত্র ২ কিলোমিটার দূরে রেওয়া-প্রয়াগরাজ মহাসড়কের কোস্তা গ্রামের কাছে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা।
9
11
ঠিক কী ঘটেছে? প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রয়াগরাজ দিক থেকে আসা একটি দ্রুতগামী অডি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পরে ডিভাইডারে ধাক্কা দেয়।
10
11
বিশ্বকর্মারা তাদের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান, রক্তে ভেসে যায় চতুর্দিক। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
একইসঙ্গে দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই অডি গাড়ি রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে দেশলাই বাক্সের মতো। পুলিশ ইতিমধ্যে ওই অডি গাড়ির চালককে আটক করেছে।
11
11
তিনজনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে, ভগবত এবং শিবম চাচাইয়ের বাসিন্দা এবং শীতল নিকটবর্তী রাথারার বাসিন্দা। রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে তিনজনের ময়নাতদন্ত হবে।