মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বের অনেক জায়গায় জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে। ইরান-ইজরায়েলের অশান্তির আঁচ পড়েছে হেঁশেলেও।
2
9
কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু এলাকায় গ্যাস সিলিন্ডার পেতে দেরি হওয়ার খবরও সামনে এসেছে। আতঙ্কে অনেক গ্রাহক আগেভাগেই সিলিন্ডার বুক করতে শুরু করেছেন। ফলে অনেক জায়গায় রিফিল পাওয়ার জন্য অপেক্ষার সময়ও বেড়ে যাচ্ছে।
3
9
শুধু সাধারণ পরিবার নয়, এর প্রভাব পড়ছে ছোট রেস্তোরাঁ ও খাবারের ব্যবসার ওপরও। অনেক ছোট খাবারের দোকান বা রেস্তোরাঁ এলপিজি গ্যাসের ওপর নির্ভর করে রান্না করে। তাই গ্যাস কম পাওয়া গেলে তাদের কাজেও সমস্যা তৈরি হয়।
4
9
সব জায়গায় পরিস্থিতি একই রকম নয়। কোথাও সরবরাহ স্বাভাবিক রয়েছে, আবার কোথাও সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। তাই বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাসের পাশাপাশি কিছু বিকল্প ব্যবস্থাও রাখা ভাল। এতে গ্যাস না থাকলেও রান্না বন্ধ হয়ে যাবে না এবং জরুরি পরিস্থিতিতেও সহজে সামলানো যাবে।
5
9
ইনডাকশনঃ বর্তমানে অনেক বাড়িতেই ইনডাকশন ব্যবহার করা হয়। বিদ্যুতের সাহায্যে এটি খুব কম সময়ে রান্না করা যায়। ভাত, ডাল, সবজি বা নুডলস-সবই সহজে তৈরি করা যায়। তাই গ্যাস না থাকলে ইনডাকশন সবচেয়ে কার্যকর বিকল্পগুলির একটি।
6
9
ইলেকট্রিক প্রেশার কুকারঃ এই যন্ত্রে ভাত, ডাল, মাংস বা সবজি খুব সহজে রান্না করা যায়। শুধু উপকরণ দিয়ে নির্দিষ্ট সেটিং ঠিক করে দিলেই রান্না হয়ে যায়। এতে সময়ও কম লাগে এবং গ্যাসের ওপর নির্ভর করতে হয় না।
7
9
মাইক্রোওয়েভ ওভেনঃ অনেকেই মনে করেন মাইক্রোওয়েভ শুধু খাবার গরম করার জন্য। কিন্তু এতে সবজি রান্না, পাস্তা বা নুডলস তৈরি করা, এমনকী কিছু সহজ রান্নাও করা সম্ভব। তাই গ্যাস না থাকলে মাইক্রোওয়েভ রান্নাঘরে বেশ কাজে আসে।
8
9
সোলার কুকারঃ সূর্যের আলো ব্যবহার করে রান্না করার এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং এতে কোনও গ্যাস বা বিদ্যুৎ লাগে না। রোদ থাকলে ভাত, ডাল বা সবজি ধীরে ধীরে রান্না করা যায়। যদিও এতে সময় একটু বেশি লাগে, তবু এটি একটি ভাল বিকল্প।
9
9
বায়োগ্যাস ব্যবস্থাঃ অনেক গ্রামীণ এলাকায় রান্নাঘরের বর্জ্য বা পশুর গোবর থেকে গ্যাস তৈরি করে রান্না করা হয়। এতে জ্বালানির খরচ কমে এবং পরিবেশও পরিষ্কার থাকে।