EPS-95 পেনশনভোগীদের জন্য বড় সুবিধা নিয়ে এল EPFO। এবার আর ডিজিটাল জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য ব্যাঙ্ক কিংবা EPFO-র অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
2
14
বাড়িতে বসেই UMANG অ্যাপের মাধ্যমে Aadhaar Face Authentication Technology ব্যবহার করে অনলাইনে জমা দিতে পারবেন Jeevan Pramaan বা Digital Life Certificate। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে এই সুবিধার কথা পেনশনভোগীদের মনে করিয়ে দিয়েছে EPFO।
3
14
EPFO-র তরফে জানানো হয়েছে, EPS-95 পেনশনভোগীদের জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সময় হয়ে এলে UMANG অ্যাপ ব্যবহার করেই বাড়িতে বসে সেই কাজ সম্পন্ন করা সম্ভব।
4
14
এর ফলে বিশেষ করে প্রবীণ পেনশনভোগীদের অনেকটাই সুবিধা হবে। শারীরিক অসুস্থতা কিংবা চলাফেরার সমস্যার কারণে যাঁদের ব্যাঙ্কে যেতে অসুবিধা হয়, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5
14
পেনশন চালু রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যে Digital Life Certificate জমা দেওয়া অত্যন্ত জরুরি। তবে এই শংসাপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও মাসের অপেক্ষা করতে হয় না।
6
14
পেনশনভোগীরা বছরের যে কোনও সময় DLC জমা দিতে পারেন। জমা দেওয়ার তারিখ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত এই শংসাপত্র বৈধ থাকে।
7
14
তাই আগের সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে জীবন প্রমাণপত্র জমা দেওয়া উচিত। তা না হলে পেনশন পেতে সমস্যা বা সাময়িক বিঘ্ন তৈরি হতে পারে।
8
14
প্রথমে স্মার্টফোনে UMANG অ্যাপ খুলে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর সার্চ বারে 'Jeevan Pramaan' লিখে 'Generate Life Certificate' অপশনটি বেছে নিতে হবে।
9
14
এরপর Face Authentication পদ্ধতি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়ার জন্য ফোনে AadhaarFaceRD অ্যাপ ইনস্টল থাকা জরুরি। এবার নিজের আধার নম্বর দিতে হবে এবং আধার-লিঙ্কড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করতে হবে।
10
14
পরবর্তী ধাপে পেনশনভোগীর নাম, পেনশনের ধরন, সংস্থা হিসেবে EPFO, পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ, পেনশন প্রদানকারী ব্যাঙ্ক, PPO নম্বর এবং পেনশন অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পাশাপাশি পুনরায় চাকরিতে যোগদান বা পুনর্বিবাহ সংক্রান্ত প্রশ্নের উত্তরও দিতে হবে।
11
14
সব তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সম্মতি ও ডিক্লারেশন দিতে হবে। এরপর AadhaarFaceRD অ্যাপের নির্দেশ মেনে ক্যামেরার সামনে মুখ রেখে Face Authentication সম্পূর্ণ করতে হবে। সফলভাবে যাচাই হয়ে গেলে তৈরি হয়ে যাবে Digital Life Certificate। শেষে পাওয়া Jeevan Pramaan ID সংরক্ষণ করে রাখতে হবে।
12
14
Digital Life Certificate সফলভাবে তৈরি হলে তা স্বয়ংক্রিয়ভাবে Jeevan Pramaan Repository-তে সংরক্ষিত হয় এবং সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী সংস্থার কাছে ইলেকট্রনিক পদ্ধতিতে পৌঁছে যায়।
13
14
ফলে ব্যাঙ্ক বা EPFO-তে আলাদা করে কাগজের কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। Jeevan Pramaan ID ব্যবহার করে পরবর্তী সময়ে সার্টিফিকেট দেখা বা যাচাই করা যাবে।
14
14
তবে DLC জমা দেওয়ার আগে EPFO এবং Jeevan Pramaan-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়া উচিত।