নতুন বছরেই কি রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে? সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন কর্মীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
2
10
রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে। প্রথমে কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব অতনু চক্রবর্তীকে।
3
10
পরে ২৯ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে তাঁর পরিবর্তে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশকে চেয়ারম্যান করা হয়। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অধ্যাপক পার্থ প্রতিম পাল। সদস্য-সচিবের দায়িত্বে রয়েছেন দেবীপ্রসাদ করণম।
4
10
রাজ্য সরকারি কর্মীদের বর্তমান বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, অন্যান্য ভাতা, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবে কমিশন। এরপর নতুন বেতন কাঠামো ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ জমা দেবে তারা।
5
10
কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে রাজ্য সরকার এই সময়সীমা বাড়াতে পারে।
6
10
এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে সরকারি কর্মীদের। কমিশনের কাজের অগ্রগতি এবং জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ঘিরে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আশা তৈরি হয়েছে। তবে কমিশনের রিপোর্ট জমা দেওয়া এবং নতুন বেতন কার্যকর হওয়া এক বিষয় নয়।
7
10
প্রথমে কমিশনকে সুপারিশ জমা দিতে হবে। এরপর রাজ্য সরকার সেই সুপারিশ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে, কতটা বেতন বাড়বে এবং বকেয়া টাকা মিলবে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
8
10
রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা ও নির্দিষ্ট সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামোও কমিশনের বিবেচনায় রয়েছে। ৫ নভেম্বরের বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের এই পর্যালোচনার আওতায় এনেছে।
9
10
এর মধ্যে রয়েছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অশিক্ষক কর্মী এবং মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের নিয়মিত কর্মীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের সুবিধা ভোগ করছেন এবং তাঁদের জন্য অষ্টম পে কমিশনের প্রস্তুতি চলছে।
10
10
পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশন চালু আছে। এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের একাংশের আশা, প্রশাসনিক প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।