হাওয়া অফিস আগেই বৃষ্টি ভেজা ভাইফোঁটার পূর্বাভাস দিয়েছে। আর তা সত্যি করে, মঙ্গলবার বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়। বুধবারেও সকাল থেকেই খাস কলকাতার মুখ ভার।
2
7
তার মধ্যেই দুপুরে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েকঘণ্টায় বৃষ্টি সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেরই একাধিক জেলায়।
3
7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর কিছুক্ষণেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আলিপুর দুয়ারের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
7
দুপুরে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকঘণ্টায় কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলাতেও জারি হলুদ সতর্কতা।
5
7
আবহাওয়াবিদদের মতে, উৎসবের দিন এই দুর্যোগের নেপথ্যে রয়েছে সাগরে ঘনীভূত হতে চলা সম্ভাব্য এক নিম্নচাপ। আগামী ১৩ নভেম্বর শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
6
7
এই সিস্টেমটির পরোক্ষ প্রভাবেই আজ ভাইফোঁটার দিনে রাজ্যে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। আজ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির মতো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
7
7
তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে নিম্নচাপ আর বৃষ্টির রেশ কাটার প[অরেই, পারদ পতনের সম্ভাবনা তুঙ্গে।