কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা দেশের অবসরকালীন সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র সরকার EPFO 3.0 সংস্কারের অংশ হিসেবে একটি নতুন অবদানভিত্তিক পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে।
2
12
এই প্রস্তাব বাস্তবায়িত হলে বর্তমানে চালু থাকা ইপিএস বাইরে থাকা লক্ষ লক্ষ কর্মীও পেনশনের আওতায় আসতে পারেন। বিশেষ করে গিগ ও প্ল্যাটফর্ম কর্মী, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং উচ্চ বেতনের কর্মচারীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
3
12
প্রতিবেদন অনুযায়ী, নতুন পেনশন ব্যবস্থা বর্তমান ইপিএসের মতো নির্দিষ্ট সুবিধাভিত্তিক হবে না। অর্থাৎ কর্মীদের নামে একটি পৃথক পেনশন অ্যাকাউন্ট থাকবে, যেখানে নিয়মিত জমা হওয়া অর্থ দীর্ঘমেয়াদি সরকারি সুরক্ষিত বিনিয়োগে রাখা হবে। প্রতি বছর সুদ যোগ হবে এবং ৬০ বছর বয়সে জমা হওয়া তহবিল থেকে মাসিক পেনশন নির্ধারণ করা হবে।
4
12
নতুন স্কিমের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হতে পারে টিআরএস। এই ব্যবস্থায় প্রত্যেক সদস্য নিজের অবসরকালীন লক্ষ্য অনুযায়ী কত টাকার পেনশন চান তা নির্ধারণ করতে পারবেন। সেই লক্ষ্য পূরণ করতে কত টাকা জমাতে হবে এবং কতদিন ধরে অবদান রাখতে হবে, তা স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে দেখাবে সিস্টেম।
5
12
সদস্যদের জন্য একটি ব্যক্তিগত ড্যাশবোর্ড থাকবে, যেখানে মোট জমা অর্থ, বর্তমান কর্পাস, লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি এবং ভবিষ্যতের সম্ভাব্য পেনশনের হিসাব রিয়েল-টাইমে দেখা যাবে। প্রয়োজনে অবসরকালীন লক্ষ্যও পরিবর্তন করা যাবে।
6
12
প্রস্তাব অনুযায়ী, শুধু কর্মী ও নিয়োগকর্তাই নয়, নতুন স্কিমে একাধিক উৎস থেকে অবদান জমা দেওয়ার সুযোগ থাকতে পারে।
7
12
কম আয়ের কর্মীদের জন্য সরকার সহ-অবদান দিতে পারে। গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাগ্রিগেটর সংস্থাগুলিও অবদান রাখতে পারে। পাশাপাশি CSR তহবিল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য দাতা সংস্থার অবদান রাখার সুযোগও রাখা হতে পারে।
8
12
ফলে যাঁরা একাধিক প্রতিষ্ঠানে কাজ করেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আয় করেন, তাঁরা একই UAN-এর মাধ্যমে সমস্ত PF ও পেনশন অবদানের তথ্য এক জায়গায় দেখতে পারবেন।
9
12
প্রস্তাব অনুযায়ী, ৫৫ বছর বয়সের পর সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন তাঁদের জমা কর্পাস কীভাবে ব্যবহার করবেন। চাইলে সম্পূর্ণ অর্থ বার্ষিক পেনশনে রূপান্তর করা যাবে, আবার প্রয়োজন অনুযায়ী এর মাধ্যমে ধাপে ধাপে অর্থও তোলা যেতে পারে।
10
12
যদি শুধুমাত্র সুদের অর্থ মাসিক পেনশন হিসেবে নেওয়া হয়, তাহলে মূল কর্পাস অক্ষত থাকবে। প্রয়োজনে বেশি মাসিক পেনশন নিতে চাইলে মূল অর্থ থেকেও ধীরে ধীরে উত্তোলনের সুযোগ থাকতে পারে।
11
12
নতুন প্রস্তাবে স্বামী বা স্ত্রী, সন্তান এবং অনাথদের জন্য পরিবারভিত্তিক পেনশনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি EPF, GPF এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থ ভবিষ্যতে এই নতুন পেনশন প্রকল্পে স্থানান্তরের সুযোগ দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।
12
12
তবে এখনও এই প্রকল্প চূড়ান্ত হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বাস্তবায়নের রূপরেখা নিয়ে কাজ করছে এবং কবে থেকে এই নতুন পেনশন স্কিম চালু হবে, সে বিষয়ে এখনও সরকার আনুষ্ঠানিকভাবে কোনও সময়সীমা ঘোষণা করেনি।