সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করা যেন ইলন মাস্কের পুরনো অভ্যাস। কখনও রাজনীতি, কখনও প্রযুক্তি, আবার কখনও সামাজিক বিষয়— প্রায় সব ক্ষেত্রেই নিজের মন্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
2
8
এবার তাঁর নিশানায় এল ইনস্টাগ্রাম। সম্প্রতি একটি ভাইরাল থ্রেডে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাস্ক লিখেছেন, “Instagram is for girls।” আর এই একটি মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
3
8
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল পোস্ট থেকে, যেখানে মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন নিয়ে মজার ছলে আলোচনা চলছিল। সেখানে কেউ লিখছিলেন “থার্স্ট ট্র্যাপ” পোস্ট করা, কেউ বলছিলেন সারাদিন স্টোরি আপলোড করা কিংবা ঘরে বানানো খাবারের ছবি শেয়ার করার কথা। সেই আলোচনাতেই হঠাৎ যোগ দেন মাস্ক এবং সংক্ষিপ্ত মন্তব্য করেন— “ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।”
4
8
তবে সেখানেই থামেননি তিনি। সমালোচনা বাড়তে শুরু করলে মাস্ক আরও একটি মন্তব্য করেন, যা অনেকের মতে সরাসরি নারীবিদ্বেষী। তিনি লেখেন, “কখনও কখনও বড় বড় পুরুষেরা আমাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠায়, তখন মনে হয় তারা কি জেন্ডার ট্রানজিশন করছে নাকি?” এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, মাস্ক ইচ্ছাকৃতভাবেই বিতর্ক উসকে দিতে এমন মন্তব্য করেছেন।
5
8
আসলে সোশ্যাল মিডিয়ায় “রেজ-বেটিং” বা ইচ্ছে করে মানুষকে উত্তেজিত করে প্রতিক্রিয়া আদায় করা মাস্কের দীর্ঘদিনের কৌশল। বিশেষ করে এক্স অধিগ্রহণের পর থেকে তিনি বারবার দাবি করে আসছেন, একমাত্র এক্সেই “গুরুত্বপূর্ণ” আলোচনা হয়। তাঁর মতে, অন্য অনেক প্ল্যাটফর্মই নাকি অতিরিক্ত হালকা বা বিনোদন-কেন্দ্রিক।
6
8
এই কারণেই অনেকের ধারণা, ইনস্টাগ্রামকে “মেয়েদের প্ল্যাটফর্ম” বলা আসলে শুধুই কৌতুক নয়; বরং প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মকে ছোট করার একটি কৌশলও। একই সময়ে মাস্ক আরও একটি পোস্টে দাবি করেন, “শুধু এক্সই ওপেন প্ল্যাটফর্ম, অন্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো অ্যালগরিদমের মাধ্যমে গোপনে সব নিয়ন্ত্রণ করে।”
7
8
বিশেষ করে মেটা এবং তার সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে মাস্কের সম্পর্ক বহুদিন ধরেই তিক্ত। অতীতেও তিনি বারবার মেটার বিভিন্ন পরিষেবাকে আক্রমণ করেছেন। কয়েক সপ্তাহ আগেই তিনি হোয়াটসঅ্যাপ নিয়ে মন্তব্য করেছিলেন, “হোয়াটসঅ্যাপকেবিশ্বাস করা যায় না।” এমনকি ব্যবহারকারীদের এক্সের অডিও ও ভিডিও কল ব্যবহারের পরামর্শও দেন তিনি।
8
8
তবে মাস্কের এই সাম্প্রতিক মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে— তিনি কি সত্যিই সোশ্যাল মিডিয়ার ধরন নিয়ে মত প্রকাশ করছেন, নাকি কেবল বিতর্ক তৈরি করে এক্স-কে আলোচনায় রাখতে চাইছেন? কারণ ইলন মাস্ককে ঘিরে একটি বিষয় এখন স্পষ্ট— তিনি জানেন কীভাবে একটি ছোট মন্তব্য দিয়েই বিশ্বজুড়ে তুমুল আলোচনা তৈরি করতে হয়।