কালীপুজোর পরেও স্বস্তি নেই সাধারণ মধ্যবিত্তের। রাত পেরোলেই ভাইফোঁটা। এদিকে আনন্দ মরশুমেও কমল না বানিজ্যিক গ্যাসের দাম। আবার আরেকদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ মধ্যবিত্তের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
2
7
এর আগে গত জুলাই ও আগস্ট মাসে গ্যাসের দাম যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা কমেছিল। কিন্তু সেই খবরও এখন অতীত। নভেম্বর মাস পড়তেই নতুন করে প্রায় ১৭ টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।
3
7
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ভূরাজনীতির অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ঊর্ধ্বমুখী। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারেও। ফলে আপাতত গ্যাসের দাম কমার কোনও সম্ভাবনা দেখছেন না ওয়াকিবহাল মহল।
4
7
এর আগে অক্টোবর মাসেও সিলিন্ডারের দাম এক লাফে অনেকটাই বেড়েছিল। পরপর এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। মার খাচ্ছে ব্যবসাবাণিজ্যও।
5
7
আজ ১০ নভেম্বর মঙ্গলবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।