দ্বিতীয়বার মা হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক'দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল। এবার নিজেই সেই সুখবর দিলেন।
2
10
মেয়ে দুয়া পাড়ুকোন সিং-এর হাতে ধরা 'প্রেগন্যান্সি কিট'-এর ছবি দিয়ে সমাজমাধ্যমে এই সুখবর দেন অভিনেত্রী।
3
10
২০২৪ সালে মেয়ে দুয়ার জন্ম দেন অভিনেত্রী। ৪০ বছর বয়সে ফের মা হচ্ছেন তিনি। মেয়ের বয়স দু'বছর হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আসছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে।
4
10
এর আগে বহু সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছিলেন তিনি চান মেয়ের বাবা হতে। দুয়ার জন্মের পর সেই ইচ্ছা পূরণ হয়েছিল অভিনেতার।
5
10
এবারও কি মেয়ের বাবা-মা হবেন রণবীর-দীপিকা? নাকি ঘরে আসবে পুত্র সন্তান? সে তো সময়ই বলবে। তবে ইতিমধ্যেই নেট পাড়ায় এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
6
10
এদিকে, রণবীর সিং-এর কেরিয়ার এখন উর্ধ্বে গগনে। 'ধুরন্ধর' এবং এর সিক্যুয়েলে 'হামজা'কে দেখে চোখ ফেরাতে পারছেন না দর্শক। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। রণবীর যেন আরও খ্যাতির শিখরে পৌঁছেছেন এই ছবির হাত ধরে।
7
10
এর মাঝেই ঘরে নতুন সদস্য আসার খবরে বেজায় খুশি রণবীর-দীপিকার অনুরাগীরা। দীপিকা আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন অবস্থায় অনেক শারিরীক অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি।
8
10
এখন মেয়ের জন্মের পর তাঁর কাছে খুশির মুহূর্ত মানেই একরত্তির সঙ্গে সময় কাটানো। দুয়ার জন্মের পর আর সেভাবে বড়পর্দায় দেখা যায়নি দীপিকাকে, তবে কাজ শুরু করেছিলেন বেশ কিছু ছবির।
9
10
এবার দ্বিতীয়বার মা হতে গিয়ে কি আবারও বিরতি নেবেন তিনি, নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় আরও কিছুদিন কাজ করবেন দীপিকা, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। সমাজমাধ্যমে দীপিকার এই পোস্ট আসতেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুরাগী থেকে শুরু করে বহু তারকা।
10
10
২০১৮ সালে ইতালিতে বসেছিল রণবীর-দীপিকার রাজকীয় বিয়ের বাসর। বিয়ের ছ'বছর পর প্রথম সন্তান আসে দম্পতির কোলে। আর এবার দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন তাঁরা।