আজ বুধবার ১৫ এপ্রিল ২০২৬। বাংলা নতুন বছরের প্রথম দিন। পয়লা বৈশাখে গ্রহ-নক্ষত্রের বিশেষ যোগ বেশ কিছু রাশির জন্য শুভ হতে চলেছে। আবার কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে। জেনে নিন আজ আপনার কেমন কাটবে দিন।
2
13
মেষ: আজ কাজের জায়গায় আপনার প্রভাব বাড়বে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখলে লাভ আরও বাড়বে।
3
13
বৃষ: আর্থিক দিক মোটামুটি স্থির থাকবে। নতুন পরিকল্পনা করার জন্য দিনটি ভাল, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন।
4
13
মিথুন: চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। পরিবারের দিক থেকেও ভাল খবর পেতে পারেন।
5
13
কর্কট: আজ আপনার জন্য বিশেষ শুভ দিন। অর্থলাভ ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সুযোগ আসতে পারে। নতুন কাজে হাত দিলে সফলতা মিলবে।
6
13
সিংহ: কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে কাগজপত্র বা টেকনিক্যাল বিষয়ে সতর্ক থাকতে হবে।
7
13
কন্যা: বুদ্ধি ও পরিকল্পনা কাজে লাগিয়ে ব্যবসায় লাভ পেতে পারেন। তবে ঝুঁকি এড়িয়ে চলাই ভাল।
8
13
তুলা: মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটালে ভাল লাগবে।
9
13
বৃশ্চিক: আজ একটু সতর্ক থাকতে হবে। আবেগে সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে।
10
13
ধনু: নতুন সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
11
13
মকর: দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ থাকতে পারে, তাই পরিকল্পনা করে এগোনো জরুরি।
12
13
কুম্ভ: খরচ বাড়তে পারে, তাই বাজেট মেনে চলা দরকার। নতুন পরিকল্পনায় সময় দিন।
13
13
মীন: আজ আপনার জন্য সবচেয়ে শুভ দিনগুলোর একটি। চাকরি, ব্যবসা-সব ক্ষেত্রেই লাভ ও সাফল্যের যোগ রয়েছে।