দীর্ঘ অপেক্ষার অবসান। পুজোর মাসেই বাংলার সরকারি কর্মী ও পেনশনভোগীদের পোয়াবারো। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ২০ শতাংশ ডিএ।
2
10
বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। ক্ষমতার পালাবদলের পরেই সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
3
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অক্টোবর মাসেই অগ্রিম বেতন ও ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। কিন্তু কারা পাবেন? কত তারিখে ঢুকবে, তাও এবার জানিয়ে দিল নবান্ন।
4
10
গতকাল, মঙ্গলবার অর্থ দপ্তরের অডিট শাখা একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী, আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।
5
10
বেতনের ৩৮ শতাংশ ডিএ কারা পাবেন? অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগমের কর্মী এবং রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা এই ডিএ ও ডিআর পাবেন।
6
10
৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীদেরও। এই ডিএ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি পৃথকভাবে অনুমোদন জারি করতে পারবে।
7
10
পয়লা অক্টোবর থেকেই ৩৮ শতাংশ হারে ডিআর কার্যকর হবে। রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন।
8
10
সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও ৩৮ শতাংশ হারে ডিআর প্রযোজ্য হবে।
9
10
অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি রোপা ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন প্রাপ্ত পেনশনভোগীদের ডিআর-ও ২২৩ শতাংশ করা হবে।
10
10
পয়লা অক্টোবর থেকেই দৈনিক মজুরির কর্মীদের বেতন কাঠামোয় বদল হবে। তাঁদের দৈনিক মজুরি অতিরিক্ত ১১০ টাকা বৃদ্ধি করা হবে।