আর ২৪ ঘণ্টার অপেক্ষা। আগামিকাল সোমবার বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট। বাংলার প্রথম বিজেপি সরকার বাজেটে কী কী ঘোষণা করবেন, তার দিকেই মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
2
10
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এবারের রাজ্য বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ ঘোষণা করা হবে।
3
10
দীর্ঘদিন ধরেই ডিএ থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারীরা। বিগত সরকারের আমলে পথে নেমে আন্দোলন করেছিলেন হাজার হাজার কর্মী।
4
10
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
5
10
এর মাঝেই জল্পনা রটল, রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১২ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে সরকার। ধীরে ধীরে বাকিটাও মিটিয়ে দেওয়া হবে।
6
10
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে বকেয়া ৪২ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া অসম্ভব।
7
10
তাই এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ থেকে ১২ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে বলে জোর জল্পনা। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
8
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। তার মধ্যেই ডিএ সংক্রান্ত জটিলতা আগে কাটাতে পারে সরকার।
9
10
প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
10
10
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী বকেয়া ডিএ এবং পে কমিশনের টাকা ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।