শহরের বুকের উপর দিয়েই বয়ে চলেছে খরস্রোতা নদী। শহরের ঘিঞ্জি এলাকার পাশেই বইছে নদী। আর সেই নদীতে পা দিলেই সর্বনাশ। কারণ সেই নদীতেই কিলবিল করছে কয়েকশো কুমির।
2
8
শ'য়ে শ'য়ে কুমিরের উপস্থিতির কারণেই এই নদীকে বলা হয় 'কুমির নদী'। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি নদী 'কুমির নদী' হিসেবে বিখ্যাত। জানেন কি ভারতেও এমন একটি নদী রয়েছে।
3
8
ভারতের এক ব্যস্ত শহরের মধ্যেই রয়েছে এই কুমির নদী। যাকে অনেকেই আবার 'ভারতের একমাত্র কুমির নদী' হিসেবেও জানেন। কোথায় অবস্থিত সেটি?
4
8
'ভারতের কুমির নদী' অবস্থিত গুজরাট রাজ্যে। ভাদোদরার মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বামিত্রী নদীকে অনেক সময় ভারতের "কুমির নদী" বলা হয়।
5
8
বিশ্বামিত্রী নদী ভাদোদরার ঘিঞ্জি এলাকার মধ্যে দিয়েই বয়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই নদীতেই ৪০০-র বেশি কুমির রয়েছে।
6
8
বিশ্বামিত্রী নদীতে সারাবছর প্রচুর জল থাকে না। পশ্চিম দিক থেকে প্রায় ২০০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভদোদরা শহর পেরিয়ে আরব সাগরের খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে।
7
8
সূর্য, ভুখি, জাম্বুভা একাধিক উপনদী এই নদীর সঙ্গে মিশেছে। ফলে বর্ষাকালে অতি বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলেই নদীতে থাকা কুমির কখনও কখনও লোকালয়েও ঢুকে পড়ে।
8
8
পরিসংখ্যান অনুযায়ী, ভদোদরা শহরে এই নদীর ২১ কিলোমিটার অঞ্চলে ৪৪২টি কুমিরের অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। নদীটির ওই অঞ্চলে আশেপাশে ২২ লক্ষ মানুষের বসবাস।