ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বৃদ্ধির পথে হেঁটেছে বিজেপি সরকার। আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী- সকলেরই পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
2
10
এ বার সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, এ বার থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও।
3
10
যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এক গুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে সম্প্রতি ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৪৩টি সিএনজি চালিত এবং ৭টি ইলেকট্রিক বাস।
4
10
মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে ড্রাইভার ও কন্ডাক্টরদের থার্ড পার্টিকন্ট্রাক্টরের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। ২০২৫ সালে চালকদের বেতন বাড়ালেও কন্ডাক্টরদের ক্ষেত্রে তা করা হয়নি। আমরা এই বৈষম্য দূর করছি। কন্ডাক্টররাও এবার থেকে চালকদের সমান বেতন পাবেন। অগাস্ট থেকেই এই নতুন হার কার্যকর হবে।”
5
10
পরিবহণ দপ্তর সূত্রে খবর, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও ১,০০০টি নতুন সরকারি বাস নামতে চলেছে।
6
10
এর মধ্যেই দুর্গাপুজোর আগে রাস্তায় নামবে প্রায় সাড়ে চারশো নতুন বাস। রাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য নাইট বাস সার্ভিস চালুর সিদ্ধান্তও নিয়েছে সরকার।
7
10
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের ১৭তম রাজ্য হিসেবে এ বার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। পাশাপাশি কলকাতা মেট্রোর বিস্তারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে।
8
10
অন্য দিকে, চিংড়িঘাটা মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যা মাত্র ১৭ দিনে সমাধান করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
9
10
পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য যৌথ অর্থায়নের কথা উল্লেখ করে শুভেন্দু জানান, এই প্রকল্পের মোট খরচের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেবে রাজ্য।
10
10
পাশাপাশি, বাসে মহিলাদের সুবিধার জন্য ‘জিরো ভ্যালু টিকিট’ চালুর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে মহিলারা সরকারি বাসে বিশেষ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।