প্রযুক্তির উন্নতি, নগরায়ন। দিনে দিনে এই প্রযুক্তি বাদ সাধছে প্রকৃতির বিস্তারে। প্রবল প্রভাবও পড়ছে। সঙ্কটের কথা বহুবার বলেছেন আবহাওয়াবিদরা।
2
7
আর এই সঙ্কটকালে আবহাওয়াবিদ ড. সুজীব কর জানাচ্ছেন আরও ভয়াবহ তথ্য। আজকাল ডট ইন-কে তিনি যে ভয়াবহ ভবিষ্যতের কথা জানিয়েছেন, তা ভয় ধরানো, চমকে দেওয়ার মতো।
3
7
একদিকে তিনি যেমন বলছেন, কল্লোলিনী তিলোত্তমার হাতে সময় আছেই আর তিন থেকে পাঁচ দশক। তাঁর কথায়, তারপরেই ঘটতে পারে শহরের সলিল সমাধি।
4
7
কারণ হিসেবে জানাচ্ছেন সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধির কথা। যে হারে বৃদ্ধি হচ্ছে, তা কলকাতার সারফেসের থেকে বেশি হয়ে যায়। ফলে শহরে জল ঢুকে যাওয়ার আশঙ্কা প্রবল।
5
7
একইসঙ্গে আরও ভয়াবহতার কথা জানিয়েছেন তিনি। আজকাল ডট ইন-কে আবহাওয়াবিদ বলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা স্টেবল সারফেস, তা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম।
6
7
অর্থাৎ রাজ্যে এই চার জেলা এই মুহূর্তে আতঙ্ক মুক্ত জোনে তুলনায়। উত্তর থেকে দক্ষিণের বাকি জেলা গুলিতে শুরু হয়েছে ধ্বংসলীলা।
7
7
নগরায়ন নিয়ে তিনি বলেন,'আমরা এতদিন পর্যন্ত এই ডেভেলপমেন্ট নিয়ে যা সমস্ত দেখেছি, সেটা শুধু ভোগ প্রবণতা ছাড়া আর বেশি কিছু নয়। কে কতটা ভোগ করতে পারবে। যদি সেখান থেকে বেরোতে পারা যায়, সেটাকে যদি চেঞ্জ আনা যায়, তাহলে আল্টিমেটলি কিন্তু হয়তো কিছুদিন আমরা সাস্টেনেবিলিটি বাড়াতে পারি। কিন্তু আমি ক্লাইমেটিক চেঞ্জকে থামাতে পারব না।'