২০২৬ সালের চারধাম যাত্রা নিয়ে পুণ্যার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। উত্তরাখণ্ড সরকার এবার যাত্রীদের সুবিধার্থে অফলাইন রেজিস্ট্রেশন বা সরাসরি নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় বেশ কিছু বদল এনেছে।
2
14
আপনি যদি ইন্টারনেটে বুকিং করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে কীভাবে এই যাত্রা করবেন এবং কোন পথে এগোবেন, তার সহজ গাইড জেনে নিন।
3
14
কীভাবে হবে অফলাইন রেজিস্ট্রেশন? অনেকেই অনলাইনে ফর্ম পূরণ করতে সমস্যায় পড়েন। তাদের জন্য হরিদ্বার এবং ঋষিকেশে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যা হল-
4
14
রেজিস্ট্রেশন কাউন্টার: হরিদ্বার রেলওয়ে স্টেশন এবং ঋষিকেশ বাস স্ট্যান্ডের কাছে বড় বড় ট্রানজিট ক্যাম্প করা হয়েছে। সেখানে গিয়ে সরাসরি লাইনে দাঁড়িয়ে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন।
5
14
আপনার সঙ্গে অবশ্যই আধার কার্ড বা যেকোনো সরকারি পরিচয়পত্র এবং একটি মোবাইল নম্বর রাখতে হবে।
6
14
রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি কার্ড বা স্লিপ দেওয়া হবে। মনে রাখবেন, এই স্লিপ ছাড়া কিন্তু মন্দিরে প্রবেশ বা পাহাড়ে ওঠার অনুমতি মিলবে না।
7
14
চারধাম যাত্রা সবসময় একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। হিন্দুশাস্ত্র মতে, যাত্রা শুরু করতে হয় পশ্চিম থেকে এবং শেষ করতে হয় পূর্বে।
8
14
প্রথম ধাপ (যমুনোত্রী): আপনার যাত্রা শুরু হবে হরিদ্বার বা ঋষিকেশ থেকে। প্রথমে পৌঁছাতে হবে বারকোট। সেখান থেকে জানকি চট্টি হয়ে ৫-৬ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছবেন যমুনোত্রী।
9
14
দ্বিতীয় ধাপ (গঙ্গোত্রী): যমুনোত্রী থেকে নেমে উত্তরকাশী হয়ে যেতে হবে গঙ্গোত্রী। এখানে মা গঙ্গার মন্দিরে পুজো দিয়ে শুরু হয় পরের গন্তব্য।
10
14
তৃতীয় ধাপ (কেদারনাথ): এটি যাত্রার সবথেকে চ্যালেঞ্জিং অংশ। উত্তরকাশী থেকে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছতে হবে সোনপ্রয়াগ। সেখান থেকে গৌরিকুণ্ড হয়ে প্রায় ১৬-১৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে কেদারের দর্শনে যেতে হয়।
11
14
চতুর্থ ধাপ (বদ্রীনাথ): কেদারনাথ থেকে নেমে জোশীমঠ হয়ে সোজা সড়কপথে পৌঁছে যাওয়া যায় বদ্রীনাথ ধামে। এখানে ভগবান বিষ্ণুর দর্শনের মাধ্যমেই চারধাম যাত্রা পূর্ণ হয়।
12
14
অফলাইন রেজিস্ট্রেশনে লম্বা লাইন হতে পারে, তাই হাতে সময় নিয়ে হরিদ্বার পৌঁছনো ভাল।
13
14
পাহাড়ে ওঠার আগে সরকারি ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।
14
14
অনেক সময় ভিড় বাড়লে অফলাইন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, তাই আগে থেকে খবর নিয়ে বেরনো শ্রেয়।