আজ ১লা আগস্ট থেকেই শুরু হল ২০২৭ সালের জনগণনা। এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ বা 'স্ব-গণনা' চালু হচ্ছে। অর্থাৎ, আপনি নিজেই নিজের তথ্য দিয়ে ফর্ম পুরণ করতে পারবেন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও রয়েছে জনগণনার ব্যবস্থা।
2
10
অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ ব্যবস্থা থাকায় গণনাকর্মীর অপেক্ষায় আর থাকতে হবে না। নাগরিকরা নিজেরাই ঘরে বসে নিজেদের পরিবার সংক্রান্ত সব তথ্য জমা দিতে পারবেন।
3
10
১-১৫ অগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে হচ্ছে জনগণনার কাজ। তারপরই শুরু হবে অফলাইনে জনগণনার কাজ। ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর, এই এতকমাস অফলাইনে হবে জনগণনার কাজ।
4
10
স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে।
5
10
এবার জানুন অনলাইনে কীভাবে ‘সেল্ফ এনুমারেশন’ করবেন? মোট সাতটি ধাপে ফর্ম পূরণ হবে। (প্রথম ধাপ) শুরুতেই se.census.gov.in পোর্টালে লগ ইন করতে হবে।
6
10
দ্বিতীয় ধাপে se.census.gov.in পোর্টালে লগ ইনের পর মিলবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিকল্প। রাজ্যের বাসিন্দা হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্য ‘সিলেক্ট’ করতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের হলে নির্দিষ্ট করতে হবে। তারপর দিতে হবে ক্যাপচা। পরের ধাপে (তৃতীয় ধাপ) বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে। পাশেই থাকবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার জায়গা। এটা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়।
7
10
এরপর (চতুর্থ) ধাপে থাকছে ভাষা সিলেকশনের বিষয়। তাতে ‘ক্লিক’ করার পর ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
8
10
পঞ্চম ধাপে হাউসলিস্টিংয়ের তথ্য দিতে হবে। সেটা দিলেই আসবে ‘প্রিভিউ স্ক্রিন’। সব তথ্য ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা তা দেখা যাবে। ষষ্ঠ ধাপে ফাইনাল সাবমিট করতে হবে।
9
10
সপ্তম ধাপে ক্লিক করলে এগারো অঙ্কের একটি ‘এসই* আইডি’ বা স্বতন্ত্র নম্বর সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা ইমেলে আসবে। জনগণনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকেরা যখন বাড়িতে আসবেন, তখন ওই নম্বরটি তাঁদের দেখাতে হবে। তথ্য যাচাই করার পর পুরোটা নির্দিষ্ট সার্ভারে আপলোড করা হবে।
10
10
এবার জনগণনা দু'টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তখন পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।