১ জুন থেকে বাংলায় মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু হয়েছে। নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
2
8
আপাতত কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলবে ফ্রি টিকিট। যতদিন না স্মার্ট কার্ড চালু করা হবে ততদিন এভাবেই ফ্রি টিকিট মিলবে।
3
8
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র-সহ মোট ১২টি পরিচয়পত্রের যে কোনও একটি দেখালেই মিলবে ফ্রি টিকিট।
4
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, আপাতত এই পরিষেবা চললেই শীঘ্রই স্মার্ট কার্ড দেওয়া হবে। পরিবহন দপ্তরও একই কথাই জানিয়েছে।
5
8
রাজ্যের স্থায়ী বাসিন্দা এমন মহিলারাই এই সুবিধা পাবেন। এই স্মার্ট কার্ড পেতে হলে নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে বিডিও এবং এসডিও অফিসে।
6
8
প্রয়োজনীয় নথি? আধার কার্ড, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। স্মার্ট কার্ডে যাত্রীর নাম, ছবি এবং কিউআর কোড।
7
8
স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত মহিলা যাত্রীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। স্মার্ট কার্ড পেয়ে গেলে সঙ্গে সেটি থাকলেই হবে।
8
8
রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। যে সকল মহিলারা দৈনিক কাজে যান, তাঁদের অনেক টাকা সাশ্রয় হবে।