১ মে বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মাবলম্বী মানুষদের কাছেই এই দিনটি অত্যন্ত পবিত্র। আপনি যদি অর্থাভাবে ভুগে থাকেন বা জীবন থেকে সমস্যা পিছু না ছাড়ে তাহলে এই দিনে করুন এই বিশেষ টোটকা। মহালক্ষ্মী খোদ আপনার বাড়িতে হেঁটে আসবে। অচলা হয়ে থাকবে সংসারে। ছবি- সংগৃহীত
2
7
স্বামী এবং স্ত্রী মিলে সন্ধ্যায় যখন চাঁদ উঠবে তখন একটি তামা বা পিতলের ঘটে জল, দুধ এবং অক্ষত চাল নিয়ে সেটা চন্দ্রদেবকে অর্পণ করুন। এটি করলে জন্মছকে চন্দ্রের দোষ থাকলে সেটা কেটে যাবে। দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। ছবি- সংগৃহীত
3
7
বট গাছে এদিন দেবী লক্ষ্মীর আগমন ঘটে। তাই বুদ্ধ পূর্ণিমাকে বট পূর্ণিমা বলা হয়েও থাকে। এদিন সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান বট গাছের নিচে। তারপর হাত জড়ো করে গাছটিকে ১১ বার প্রদক্ষিণ করুন। আর মনে মনে আপনার মনের ইচ্ছের কথা জানান। ছবি- সংগৃহীত
4
7
এক মুঠো চাল নিয়ে এদিন আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নিন। তারপর এটিকে চৌমাথা গিয়ে চারদিকে ফেলে দিন। কিন্তু খেয়াল রাখবেন এই টোটকা করতে আপনাকে কেউ যেন না দেখে। এটা করলে সমস্ত নেগেটিভিটি দূর হবে জীবন থেকে। মুক্তি পাবেন সব সমস্যা থেকেও। ছবি- সংগৃহীত
5
7
এদিন রাতে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। আর দেবী লক্ষ্মীর জন্য সর্ষের তেলের প্রদীপ। বিষ্ণুর সহস্রনাম জপ করুন। কনকধারা স্তোত্র পাঠ করুন। এই টোটকা করলে জীবনে উন্নতি নিশ্চিত। পদোন্নতি থেকে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। ছবি- সংগৃহীত