উৎসবের মরশুম শেষ। শুরু বিয়ের মরশুম। নভেম্বর মাসের শেষে গ্যাসের দামেও রয়েছে চমক। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বরেও দেশজুড়ে একধাক্কায় আবারও বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম।
2
7
চলতি বছরে জুলাই ও আগস্টে গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল। গত তিন মাসে গ্যাস সিলিন্ডারের দামে আর স্বস্তি পাওয়া যায়নি। এমনকী রান্নার গ্যাসের দামেও বড়সড় কোনও বদল হল না।
3
7
পয়লা নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
4
7
অক্টোবর মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৯৫৪। নভেম্বর থেকে ১৭ টাকা দাম বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৯৭১ টাকা। মাসের শেষে গ্যাসের দামে আর বদল হয়নি।
5
7
অক্টোবরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। পয়লা নভেম্বর থেকে ১০ টাকা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হচ্ছে ২,৯৯৪.৫ টাকা।
6
7
মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ২৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ২৯০৮ টাকা।