এক মাসে তিনটি ঘূর্ণিঝড়। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি 'আকভান'-এর দাপটে চলেছে দুর্যোগ। বাংলার বিভিন্ন অঞ্চলেও এর প্রভাবে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয় রবিবারও। সপ্তাহের শুরুতে আবহাওয়া পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হেমন্তের বৃষ্টি কাটিয়ে শীতের আমেজ মিলবে, এমনটাই পূর্বাভাস ছিল।
2
6
গত রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সোমবার ভোরে হালকা কুয়াশা থাকবে বলে জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানানো হয়েছিল।
3
6
তবে সোমবার ভোরে শুধু কুয়াশা নয়, ফের হালকা বৃষ্টির দেখা মিলল। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলেই সপ্তাহের শুরুতে একই পরিস্থিতির দেখা মিলল। বৃষ্টির জেরেই শীতের আমেজে বাধা পড়ল। নভেম্বর শেষেও দেখা মিলল না শীতের। কবে পড়বে শীত? হাওয়া অফিস জানিয়েছে, মেঘ কাটলেই একটু একটু করে কমবে তাপমাত্রার পারদ।
4
6
উত্তুরে হাওয়া ধীরে ধীরে প্রবেশ করবে বঙ্গের উত্তর থেকে দক্ষিণে। মঙ্গলবার থেকেই কমবে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস। জানা গিয়েছে, আকাশে মেঘ থাকায় কলকাতায় আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২৮ এবং ২২ ডিগ্রি সেলসিয়াস।
5
6
তবে মঙ্গলবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভব করা যাবে রাজ্য জুড়েই। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জানা গিয়েছে, বুধবার থেকে শুক্রবার এই তাপমাত্রাই আরও কমে পৌঁছে যাবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রির সেলসিয়াসের মধ্যে।
6
6
মূলত মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তর ছত্তিসগড় থেকে উত্তর পূর্ব মধ্য প্রদেশ পর্যন্ত ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সারা বাংলা জুড়ে, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।