কর্মচারীদের ভবিষ্যনিধি সঞ্চয়কারীদের জন্য বড় সুখবর। কেন্দ্র সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছে। এর ফলে দেশের ৭ কোটিরও বেশি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই সুদের টাকা জমা পড়বে।
2
11
একই সঙ্গে EPFO 3.0 নামে নতুন ডিজিটাল পরিষেবা চালুর প্রস্তুতিও শেষ পর্যায়ে, যার মাধ্যমে সদস্যরা ভবিষ্যতে ইউপিআই এবং এটিএমের মাধ্যমে পিএফের টাকা তুলতে পারবেন।
3
11
মার্চ মাসে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ ৮.২৫ শতাংশ সুদের প্রস্তাব অনুমোদন করেছিল। পরবর্তীতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সম্মতি পাওয়ার পর সেই হার কার্যকর করার পথ পরিষ্কার হয়েছে। টানা তৃতীয় বছর ইপিএফ আমানতে একই সুদের হার বজায় রাখা হল।
4
11
ভবিষ্যনিধি এই পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল ও আরও দ্রুত করার একটি বড় উদ্যোগ। এই ব্যবস্থায় সদস্যরা কাগজপত্র ছাড়াই পিএফ ট্রান্সফার বা টাকা তোলার আবেদন করতে পারবেন। এর ফলে দাবি নিষ্পত্তির সময় কমবে, প্রক্রিয়া হবে আরও সহজ এবং সদস্যরা দ্রুত নিজেদের অর্থ হাতে পাবেন।
5
11
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, নতুন পরিষেবার পরীক্ষামূলক কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এটি চালু করা হবে। যদিও নির্দিষ্ট উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
6
11
এটি চালু হলে সদস্যরা তাঁদের ইপিএফের নির্দিষ্ট অংশ সরাসরি ইউপিআই অথবা ইউপিআই সক্ষম এটিএমের মাধ্যমে তুলতে পারবেন। প্রস্তাব অনুযায়ী, মোট ইপিএফ তহবিলের অন্তত ২৫ শতাংশ সংরক্ষিত থাকবে, আর শর্তসাপেক্ষে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ তোলার সুযোগ মিলবে।
7
11
সদস্যরা তাঁদের ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা তোলার জন্য রয়েছে তা দেখতে পারবেন। এরপর ইউপিআই পিন ব্যবহার করে সেই অর্থ সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলে তা অনলাইন লেনদেন বা এটিএম থেকে নগদ তোলার জন্য ব্যবহার করা যাবে।
8
11
সদস্যদের সুবিধার জন্য অটো-সেটেলমেন্টের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। ফলে বাড়ি কেনা বা নির্মাণ, উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা বিয়ের মতো জরুরি প্রয়োজনে অনেক দ্রুত পিএফের অর্থ পাওয়া সম্ভব হবে। অধিকাংশ ক্ষেত্রে দাবি নিষ্পত্তি তিন দিনের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
9
11
এটি চালু হলে সদস্যরা UMANG অ্যাপের মাধ্যমে Face Authentication Technology ব্যবহার করে নতুন UAN তৈরি ও পুরনো UAN সক্রিয় করতে পারবেন। এছাড়া অনলাইনে পাসবুক দেখা, ভুল তথ্য সংশোধন, দাবি জমা দেওয়া এবং প্রথমবার আধার সংযুক্তিকরণের মতো কাজও সহজ হবে।
10
11
এছাড়াও EPFO-এর যাচাইকরা হোয়াটসঅ্যাপ নম্বরে "Hello" লিখে সদস্যরা বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য পেতে পারবেন। বহু ভাষায় ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় সহায়তা ব্যবস্থাও চালু করা হবে, যাতে সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া যায়।
11
11
এটি কার্যকর হলে ভবিষ্যনিধি পরিষেবায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। দ্রুত টাকা তোলার সুবিধা, কাগজবিহীন পরিষেবা এবং উন্নত অনলাইন ব্যবস্থা দেশের কোটি কোটি ইপিএফ সদস্যের জন্য আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী অভিজ্ঞতা নিশ্চিত করবে।