গোপাল হল শ্রীকৃষ্ণের বাল্যরূপ৷ বহু কৃষ্ণভক্ত বাড়িতে গোপাল সেবা করেন৷ এমনকি কৃষ্ণভক্ত না হলেও বহু হিন্দু বাড়িতে ছোট শিশুর মতোই স্নেহে আদরে রাখা হয় গোপাল। যদিও গোপালের মধ্যে যে দেবত্ব আছে তা স্বীকার করেন সকল ভক্তেরা৷
2
9
গোপালপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল গোপালকে স্নান করানো৷ প্রতিদিন গোপালকে স্নান করানো হয়।
3
9
কিন্তু যখন খুশি গোপালকে স্নান করানো যায় না। গোপাল স্নানের জন্য একটা নির্দিষ্ট সময় আছে৷
4
9
গোপালস্নানের আদর্শ সময় ব্রাহ্মমুহূর্ত। সূর্যোদয়ের আগে গোপালকে স্নান করানো অত্যন্ত শুভ৷ আধ্যাত্মিক মতে, ব্রাহ্মমুহূর্তে গোপালকে স্নান করালে সংসারে মঙ্গল হয়৷
5
9
গোপাল যেহেতু শ্রীকৃষ্ণের ছোটবেলা, তাই শীতকালে ব্রাহ্মমুহূর্তে স্নান না করিয়ে সকালে ৮ টার সময় স্নান করানো ভাল।
6
9
দুপুরে ১২ টা থেকে ৪ টে এই সময় গোপালের বিশ্রাম নেওয়ার সময়৷ তাই এই সময় স্নান করানো অশুভ মনে করা হয়৷ এর ফলে বাড়ির শান্তি বিঘ্নিত হয়৷