গাড়ি ঋণে সুদের হার কমাল ব্যাঙ্ক অফ বরোদা। সোমবারই সরকারি এই ব্যাঙ্কটি এই ঘোষণা করেছে। গাড়ি ঋণের হার ৩০ বেসিস পয়েন্ট কমিয়েছে। নতুন সুদের হার তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
2
6
এতদিন ব্যাঙ্ক অফ বরোদায় গাড়ি ঋণের হার ছিল বার্ষিক ৭.৯০ শতাংশ। যা কমে হল ৭.৬০ শতাংশ। ব্যাঙ্টি আরও জানিয়েছে যে, বরোদা গাড়ি ঋণের উপর স্থির সুদের হার ৮.৫০ শতাংশ।
3
6
বার্ষিক ৭.৬০ শতাংশ বার্ষিক গাড়ি ঋণের হার নতুন গাড়ি কেনার ক্ষেত্রে উপলব্ধ এবং ঋণগ্রহীতার ক্রেডিট প্রোফাইলের সঙ্গে সংযুক্ত।
4
6
ব্যাঙ্ক অফ বরোদা এক বিবৃতিতে জানিয়েছে যে, 'ঋণে সুদের হার কমানো ছাড়াও, ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য ফ্লোটিং রেট গাড়ি ঋণের উপর শূন্য প্রিপেমেন্ট/পার্ট-পেমেন্ট চার্জ প্রদান করছে। এছাড়াও, বরোদা গাড়ি ঋণের সুদ - স্থায়ী এবং ভাসমান উভয় ঋণ - দৈনিক হ্রাস ব্যালেন্স পদ্ধতিতে গণনা করা হয়, যা ঋণগ্রহীতাদের জন্য আরও সাশ্রয়ী করে তোলে। গ্রাহকরা ৮৪ মাস পর্যন্ত বর্ধিত পরিশোধের মেয়াদ থেকেও উপকৃত হতে পারেন, যা বর্ধিত আর্থিক নমনীয়তা প্রদান করে।'
ব্যাঙ্ক অফ বরোদা গাড়ি ঋণের মূল বৈশিষ্ট্য: ১) ফ্লোটিং সুদের হারের গাড়ি ঋণ বার্ষিক ৭.৬০ শতাংশ থেকে শুরু। ২) স্থির সুদের হারের গাড়ি ঋণ বার্ষিক ৮.৫০ শতাংশ থেকে শুরু। ৩) ব্যক্তিদের জন্য ভাসমান সুদের হারে কোনও প্রিপেমেন্ট/পার্ট-পেমেন্ট চার্জ নেই। ৪) দৈনিক রিডিউসিং ব্যালেন্স পদ্ধতিতে সুদ গণনা করা হবে। ৫) ৮৪ মাস পর্যন্ত নমনীয় পরিশোধের মেয়াদ।