বছর শেষেও ব্যাঙ্ককর্মীদের জন্য সুখবর। আগামী সপ্তাহেও একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে। ছুটির দিন আগেভাগেই ঘোষণা করেছে আরবিআই।
2
6
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে অর্থাৎ নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়।
3
6
আগামী সপ্তাহে কোনও শহরেই একটানা তিনদিন ব্যাঙ্কে ছুটি থাকবে না। ভিন্ন ভিন্ন শহরে স্থানীয় কারণে ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি থাকবে সাপ্তাহিক ছুটির দিন।
4
6
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে কোন শহরে কতদিন ছুটি থাকবে? দেখে নিন তালিকা -
5
6
১ ডিসেম্বর, মঙ্গলবার মাসের প্রথম দিনেই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে 'ইনডিজেনাস ফেইথ ডে' বা 'স্টেটহুড ডে' উপলক্ষ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে।
6
6
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার গোয়াতে 'সেন্ট ফ্রান্সিস জেভিয়ার'-এর উৎসব উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে। ৬ ডিসেম্বর, রবিবার দেশজুড়ে সব ব্যাঙ্কেই সমস্ত শাখা বন্ধ থাকবে।