'আয়ুষ্মান ভারত' কার্ড কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমা কার্ড। এই কার্জ থাকলে প্রত্যেক উপভোক্তা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পেয়ে থাকেন।
2
9
সরকারি ও বেসরকারি তালিককাভুক্ত বেশিরভাগ হাসপাতালেই এই কার্ডে নিখরচায় চিকিৎসা হয়। কিন্তু 'আয়ুষ্মান ভারত' কার্ড থাকা সত্ত্বেও যদি চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হয় তাহলে কী করণীয়?
3
9
এ জন্য আপনাকে কোনও অফিসে যেতে হবে না। কেবল ফোনেই সরকারকে আপনার উদ্বেগ জানাতে হবে। তখন সরকার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ করবে।
4
9
সরকারি পোর্টালে অভিযোগ করার আগে, কিছু জরুরি কাজ করা জরুরি। যেমন, প্রথমত- আয়ুষ্মান কার্ড প্রত্যাখ্যান করার বা চিকিৎসা না দেওয়ার কারণ জানতে আপনাকে হাসপাতাল প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করতে হবে। দ্বিতীয়ত- যে কর্মী বা ডাক্তার চিকিৎসা দিতে অস্বীকার করেছেন, তাঁর পুরো নাম এবং ঘটনার তারিখ ও সময় লিখে রাখুন। তৃতীয়ত- ডাক্তারের প্রেসক্রিপশন, পরীক্ষার রিপোর্ট এবং হাসপাতালের স্লিপের একটি স্পষ্ট ছবি বা কপি সাবধানে নিজের কাছে রাখুন।
5
9
এছাড়াও যদি আপনাকে কোনও টাকা 'পে' করতে হয় বা দিতে হয়ে থাকে , তাহলে তাঁর রসিদ বা বিলটি সংরক্ষণ করুন। হাসপাতালের সঠিক তথ্য, যেমন নাম, শাখা এবং অবস্থান লিখে রাখুন। অভিযোগ দায়ের করার সময় এটি কাজে লাগবে। রোগীর আয়ুষ্মান কার্ড নম্বর এবং আধার বা ভোটার আইডির মতো গুরুত্বপূর্ণ নথিগুলি নিজের কাছে রাখুন।
6
9
অনলাইনে কীভাবে অভিযোগ দায়ের করতে হলে, cgrms.pmjay.gov.in-এ অভিযোগ দায়ের করে বিষয়টি সরকারকে জানাতে পারেন। এর জন্য প্রথমে শুরুতেই cgrms.pmjay.gov.in অফিসিয়াল পোর্টালে গিয়ে হোমপেজের নীচে দেওয়া 'Register Your Grievance' অপশনটিতে ক্লিক করুন। এরপর স্কিম অপশন থেকে PMJAY নির্বাচন করুন। আপনার নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং আয়ুষ্মান কার্ডের বিবরণ লিখুন। অভিযোগের বিভাগ থেকে নির্দিষ্ট হাসপাতাল নির্বাচন করুন এবং হাসপাতালের নাম ও অন্যান্য সব তথ্য দিন।
7
9
এরপর, অভিযোগের বিবরণ বাক্সে সম্পূর্ণ ঘটনাটি স্পষ্টভাবে লিখুন। চিকিৎসা বন্ধ রাখার কারণ, ডাক্তার বা কর্মীর নাম এবং দিনের নির্দিষ্ট সময়ও উল্লেখ করুন। সেই সঙ্গেই আপনার হাসপাতালের স্লিপ, ডাক্তারের প্রেসক্রিপশন বা প্রত্যাখ্যানের লিখিত কাগজের মতো নথিগুলি আপলোড করুন। যদি বিল দেওয়া হয়ে গিয়ে থাকে, তবে বিলটিও আপলোড করুন। ফর্মটি জমা দেওয়ার পর, স্ক্রিনে প্রদর্শিত অভিযোগ নম্বরটি লিখে নিন। এই নম্বরের সাহায্যে আপনি আপনার অভিযোগের 'স্ট্যাটাস' সম্পর্কে আরও জানতে পারবেন।
8
9
ইন্টারনেট না থাকলে কী করতে হবে? তখন আপনি আপনার অভিযোগ নিয়ে সরকারের কাছে পৌঁছতে পারেন। প্রথমে, আপনার ফোন থেকে আয়ুষ্মান ভারতের টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৫৫৫-এ কল করুন। আইভিআর নির্দেশ শোনার পর, আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সঙ্গে কথা বলার বিকল্পটি বেছে নিন।
9
9
এবার কাস্টমার কেয়ার আধিকারিককে আপনার নাম, রোগীর নাম এবং আয়ুষ্মান কার্ড নম্বর বলুন। যে হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়নি, সেই হাসপাতালের নাম, শহর এবং শাখার সম্পূর্ণ বিবরণ দিন। এরপর আপনার কাছ থেকে ঘটনাটির বিস্তারিত বিবরণ নেওয়া হবে এবং চিকিৎসা না দেওয়ার কারণ, ডাক্তার বা কর্মীর নাম ও ঘটনার তারিখ জানাতে বলা হবে।