গত ১৬ আগস্ট আয়ুষ্মান দিবসের দিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান প্রকল্পের কার্ড বিতরণ শুরু হয়েছে। রাজ্যের ৬ কোটি পরিবারকে এই স্বাস্থ্যবিমা কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
10
এই স্বাস্থ্যবিমা প্রকল্পে যোগ্য সুবিধাভোগীদের বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।
3
10
সোমবার নবান্নের সভাঘর থেকে একাধিক সামাজিক প্রকল্পের পরিধির বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা দেওয়া হত উপভোক্তাদের।
4
10
এবার থেকে সেই সকল উপভোক্তাদের প্রতি মাসে দেওয়া হবে ১,৫০০ টাকা। এর ফলে রাজ্যের ৬৮ লক্ষেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।
5
10
এর পাশপাশি সোমবার আয়ুষ্মান প্রকল্পের সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধামন্ত্রী আয়ুষ্মান জন আরোগ্য যোজনা (এবি পিএম-জেএওয়াই) প্রকল্পের অধীনে ৩.২৩ কোটি স্বাস্থ্য কার্ড সক্রিয় রয়েছে।
6
10
তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৩১,৫৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১৬ জন পশ্চিমবঙ্গের বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা পাচ্ছেন।
7
10
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
8
10
এই প্রকল্পটি মূলত অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য। যোগ্যতার শর্ত অনুসারে, ৭০ বছরের কম বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
9
10
এই প্রকল্পটি শুধুমাত্র নির্দিষ্ট পেশাগত গোষ্ঠীর সুবিধাভোগীদের জন্য সীমাবদ্ধ। এই তালিকার বাইরের পেশার আবেদনকারীরা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন না।
10
10
আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলি যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করার ঘোষণা করেছেন।