মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই বড় ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে অন্যতম, বাংলায় কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করা হয়েছে।
2
15
২০১৮ সালে এই স্বাস্থ্য প্রকল্প চালু করে মোদি সরকার। ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (পিএমজেএওয়াই) নামক এই প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে।
3
15
মূলত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতেই এই প্রকল্প চালু করে মোদি সরকার।
4
15
তৃণমূল সরকার এই প্রকল্প রাজ্যে বাস্তবায়িত করেনি। মমতা ব্যানার্জির সরকার রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ নামক প্রকল্প চালু করে।
5
15
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় রাজ্যবাসী পরিবারপিছু বছরে পাঁচ লক্ষ টাকার ক্যাশেলস স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন।
6
15
খুব সহজে অনলাইনেই আবেদন করা যায় এই প্রকল্পের জন্য। প্রয়োজন হয় না অনেক নথির। বাড়িতে বসেই আবেদন করা যায় ‘আয়ুষ্মান ভারত’-এর কার্ডের জন্য।
7
15
কারা পাবেন এই সুবিধা? গ্রামীণ এলাকায় যাঁদের একটি মাত্র কাঁচাবাড়ি বা ভূমিহীন পরিবার, দিনমজুর, ১৬-৫৯ বছর বয়সী কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার এবং শারীরিক ভাবে সক্ষম নয় এমন সদস্যযুক্ত পরিবার।
8
15
শহরাঞ্চলে তালিকাভুক্ত ১১টি পেশাগত শ্রেণীর (যেমন ভিক্ষুক, আবর্জনা সংগ্রাহক, মুচি, রাস্তার হকার ইত্যাদি) পরিবারগুলি যোগ্য বলে বিবেচিত হবে।
9
15
শহর ও গ্রামীণ উভয় এলাকারই ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
10
15
যাঁরা ইতিমধ্যেই অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় আছেন, তাঁরাও চাইলে পিএমজেএওয়াই-তে যোগ দিতে পারেন। বেসরকারি বা ইএসআই স্বাস্থ্যবিমা থাকা প্রবীণ নাগরিকরাও এর আবেদন করতে পারেন।
11
15
আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কি না তা জানবেন কীভাবে? পিএম-জেএওয়াই-এর অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nha.gov.in।
12
15
সেখানে বা আয়ুষ্মান অ্যাপে ফোন নম্বর দিয়ে লগ ইন করুন। এর পরে আধার কার্ড দিয়ে নিজের যোগ্যতা যাচাই করে নিন।
13
15
যদি আপনি ‘আয়ুষ্মান ভারত’ কার্ডের যোগ্য হন তাহলে আধার কার্ড, রেশন কার্ড এবং আয়ের শংসাপত্র দিনে নিজের নাম নথিভুক্ত করে নিন।
14
15
সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ২০ মিনিটের মধ্যেই পুনরায় লগ ইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত ডিজিটাল কার্ড পেয়ে যাবেন।
15
15
যে সমস্ত পরিবার আগে থেকে ‘আয়ুষ্মান ভারত’-এর অন্তর্ভুক্ত, সেই সব পরিবারের প্রবীণরা পাঁচ লক্ষ টাকার টপ আপের সুবিধা পাবেন। তাঁরা আলাদা করে পাঁচ লক্ষ টাকার অতিরিক্ত স্বাস্থ্য বিমা পাবেন।